25 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

কৃষি উৎপাদন সচল রাখতে ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

দেশের কৃষি উৎপাদন সচল রাখতে ২ লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার কেনার উদ্যোগ নিয়েছে সরকার। মরক্কো থেকে টিএসপি ও ডিএপি এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ইউরিয়া সার সংগ্রহ করা হবে। আটটি ক্রয় প্রস্তাবে এসব সার কিনতে মোট ব্যয় হবে ২ হাজার ২০৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার কেনার আটটি প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। বৈঠকে কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মরক্কোর প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে ৬০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করবে সরকার। এর মধ্যে চুক্তির ১০ম লটে ৩০ হাজার মেট্রিক টন সার কিনতে ব্যয় হবে ২৪৪ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৩৯৫ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৬৫৬ দশমিক ৬৭ মার্কিন ডলার।

একই প্রতিষ্ঠানের কাছ থেকে ১১তম লটে আরও ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ২৪৪ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ৫৬০ টাকা। এ লটে প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৬৫৬ দশমিক ৩৩ মার্কিন ডলার।

মরক্কোর একই প্রতিষ্ঠান থেকে দুই লটে মোট ৮০ হাজার মেট্রিক টন ডিএপি সারও কেনা হবে। চুক্তির ঐচ্ছিক ষষ্ঠ লটে ৪০ হাজার মেট্রিক টন সার আমদানিতে ব্যয় হবে ৪২৩ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৯২০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৮৫১ দশমিক ৬৭ মার্কিন ডলার। অষ্টম লটে আরও ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতেও একই পরিমাণ অর্থ ব্যয় হবে। এ লটের প্রতিও মেট্রিক টনের দাম পড়বে ৮৫১ দশমিক ৬৭ মার্কিন ডলার।

অন্যদিকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দুই লটে মোট ৮০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। এর মধ্যে ঐচ্ছিক প্রথম লটে ৪০ হাজার মেট্রিক টন সার কিনতে ব্যয় হবে ২১৪ কোটি ১০ হাজার ১০০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪৩২ দশমিক ৫০ মার্কিন ডলার। ঐচ্ছিক দ্বিতীয় লটে একই পরিমাণ সার আমদানিতে ব্যয় হবে ২১৪ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৪৪০ টাকা। এ লটে প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৪৩০ দশমিক ৮৩ মার্কিন ডলার।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশনস লিমিটেড থেকে ৪৫ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় লটের এ সার সিএফআর ভিত্তিতে কিনতে ব্যয় হবে ২৮৯ কোটি ৯৩ লাখ ৪ হাজার ৮৬৫ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৫১৯ দশমিক ১৭ মার্কিন ডলার।

দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকেও ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। ২০২৬-২৭ অর্থবছরের পঞ্চম লটের এ সার কিনতে ব্যয় হবে ১৫৩ কোটি ৯ লাখ ২০ হাজার ২৫০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪১০ দশমিক ৮৭৫ মার্কিন ডলার। এর মধ্যে মূল সারমূল্য ৪০৫ দশমিক ৮৭৫ ডলার এবং ব্যাগিং চার্জ ৫ ডলার।

সব মিলিয়ে মরক্কো থেকে ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন টিএসপি ও ডিএপি সার এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাফকো থেকে ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সংগ্রহের পরিকল্পনা রয়েছে। আটটি প্রস্তাবে মোট ২ লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার কেনার ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২০৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা। সূত্র: Jagonews24

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

বিয়ের মাত্র চার মাসেই সন্তান প্রসব, স্ত্রীকে তালাক দিলেন স্বামী

0
লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের চার মাসের মাথায় এক গৃহবধূর সন্তান প্রসবের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার জেরে গত বুধবার (১১ নভেম্বর) বিকেলে...

ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসায় সহযোগিতা চান ইবি শিক্ষার্থী

0
ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসা চালিয়ে যেতে আর্থিক সহযোগিতা চেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিজয় মজুমদার। মায়ের চিকিৎসায় ইতোমধ্যে পরিবারের ১০...

জন্মনিয়ন্ত্রণ বড়ি কোন বয়সে ঝুঁকিপূর্ণ?

0
জন্মনিয়ন্ত্রণ বড়ি অনেক নারীর জন্য অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ প্রতিরোধের একটি পরিচিত পদ্ধতি। কেউ পরিবার পরিকল্পনার জন্য, কেউ আবার মাসিক নিয়মিত রাখা বা অতিরিক্ত রক্তপাতের মতো...

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম, QR কোড দিয়ে যাচাই ও ডাউনলোড

0
বাংলাদেশে গাড়ি বা মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। কিন্তু অনেক চালক জানেন না, তাঁদের ড্রাইভিং লাইসেন্সের তথ্য অনলাইনে কীভাবে যাচাই করতে...

ভোটার আইডি কার্ডের নাম সংশোধন ফরম কোথায় পাওয়া যায়? অনলাইনে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র

0
বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি পরিচয়পত্র। ব্যাংক হিসাব খোলা, পাসপোর্ট তৈরি, মোবাইল সিম নিবন্ধন, চাকরিতে আবেদন, জমি...