25 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ভাতের হোটেল ও চায়ের দোকান থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ২

সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারঘাট বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে পৃথক স্থান থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা গ্রামের মো. আবু হানিফের ছেলে মো. আবু সালেহ (৩০) এবং একই উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামের মৃত মো. মজিবুর রহমানের ছেলে মো. সাজ্জাদুল (৩৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত হালুয়ারঘাট বাজার এলাকায় ডিএনসির সুনামগঞ্জ জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালায়।

অভিযানকালে বাজারের বাদশা মিয়ার ভাতের হোটেলের ভেতর থেকে সন্দেহভাজন হিসেবে আবু সালেহকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তাঁর পরিহিত শার্টের বুকের বাঁ পকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়। একই বাজারে জাহির মিয়ার চায়ের দোকানের ভেতর থেকে আটক করা হয় অপর সন্দেহভাজন সাজ্জাদুলকে। তল্লাশিকালে তাঁর পরিহিত লুঙ্গির কোচর থেকে ইয়াবা পাওয়া যায়। দুই ব্যক্তির হেফাজত থেকে মোট ১৩ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান সজীব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় সুনামগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জেলায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

টাইটানিকের চেয়েও বড় মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ এখন সাগরের তলদেশে

0
একসময় আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার গতির রেকর্ড গড়া যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক যাত্রীবাহী জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’কে সাগরের তলদেশে ডুবিয়ে দেওয়া হয়েছে। ফ্লোরিডার উপকূলে মেক্সিকো উপসাগরে...

টেলিটক Gen-Z সিম কি এবং জেন জি প্যাকেজে নতুন ডাটা সুবিধা

0
মোবাইল ইন্টারনেট এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, চাকরির প্রস্তুতি, বিনোদন, অনলাইন ব্যবসা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসহ দৈনন্দিন জীবনের নানা কাজে ইন্টারনেটের প্রয়োজন হয়। বিশেষ...

রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, র‍্যালি ও বিনামূল্যে চিকিৎসাসেবা

0
ডায়াবেটিসে আর দেরি নয়, এখনই ব্যবস্থা নিন এই প্রতিপাদ্য সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রায়পুর ডায়াবেটিস সমিতির উদ্যোগে...

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১৬ নভেম্বর সৃষ্টি হওয়ার পূর্বাভাস

0
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আরও শক্তি সঞ্চয় করে ১৮ নভেম্বরের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে...

মোটরসাইকেলের হেডলাইট দিনের বেলায়ও জ্বালিয়ে রাখা হয় কেন?

0
মোটরসাইকেল চালু করলেই অনেক বাইকের হেডলাইট স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ওঠে। আগে চালককে আলাদা সুইচ ব্যবহার করে হেডলাইট চালু করতে হতো। কিন্তু বর্তমানে অনেক আধুনিক মোটরসাইকেলে...