26 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

বিকাশে চাকরি, আবেদন করতে পারবেন নারী-পুরুষ উভয়েই

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটির সেক্রেটারিয়াল অ্যান্ড কর্পোরেট গভর্নেন্স বিভাগে সিনিয়র অফিসার/সহকারী ম্যানেজার পদে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটির নাম সিনিয়র অফিসার/সহকারী ম্যানেজার। পদসংখ্যা একটি। চাকরির ধরন পূর্ণকালীন এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির কর্মস্থল হবে ঢাকা।

এ পদে আবেদনের জন্য প্রার্থীকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। অর্থাৎ, এলএলবি বা এলএলএম ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কোম্পানি সেক্রেটারি-সংক্রান্ত কার্যপদ্ধতি, করপোরেট নথিপত্র এবং বিধিবদ্ধ নথিপত্র দাখিলের প্রয়োজনীয়তা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

প্রার্থীর খসড়া প্রণয়ন, নথিপত্র প্রস্তুতকরণ ও রেকর্ড ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় কার্যকর যোগাযোগের সক্ষমতাও প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এ পদে বয়সসীমা উল্লেখ করা হয়নি। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

বিকাশের এ পদে আবেদন শুরু হয়েছে ১১ নভেম্বর থেকে। আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী ২৩ নভেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

সূত্রঃ CZN24

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

মৃত্যুর ৫২ বছর পর জন্মভূমি গুয়াতেমালায় ফিরল নোবেলজয়ীর দেহভস্ম

0
মৃত্যুর ৫২ বছর পর জন্মভূমি গুয়াতেমালায় ফিরেছে নোবেলজয়ী সাহিত্যিক মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াসের দেহভস্ম। দীর্ঘ নির্বাসনের অধ্যায়ের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফ্রান্স থেকে তাঁর...

রৌমারীতে প্রশাসক তরিকুল ইসলামকে ঘিরে মিথ্যা অপপ্রচার, পরিকল্পিত মানববন্ধনের নেপথ্যে কারা?

0
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসককে ঘিরে যাচাইহীন অভিযোগ ও একপক্ষীয় প্রচারণা, প্রকৃত ঘটনা অনুসন্ধানের দাবি। কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক...

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩, আহত ৭

0
ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় একটি মিনিবাস ও কনটেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের কয়েকজনের...

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, গতি ১৪০ কিমি

0
ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা করছে সরকার। প্রথমে জয়দেবপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রেলপথে...

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

0
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেশের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...