26 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তির ছোঁয়া, কুষ্টিয়া পৌরসভায় চালু Recycle Bangla অ্যাপ

পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে কুষ্টিয়া পৌরসভা। এ লক্ষ্যে ‘Recycle Bangla’ নামে একটি বর্জ্য পুনর্ব্যবহার অ্যাপের যাত্রা শুরু হয়েছে। অ্যাপটির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও জনবান্ধব করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুষ্টিয়া পৌরসভায় অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে একটি সম্মেলনের আয়োজন করা হয়। এতে অ্যাপটির কার্যক্রম, বর্জ্য পুনর্ব্যবহারের সম্ভাবনা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও সমৃদ্ধ পৌরসভা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ) এবং কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান চঞ্চল। এ ছাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সোহেল রানা, সহকারী প্রকৌশলী (পূর্ত) এস এম রুহুল আমিন, সহকারী প্রকৌশলী (পানি ও পয়োনিষ্কাশন) সাবিনা ইসলাম, শহর পরিকল্পনাবিদ রানভীর আহমেদ এবং হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

এ সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং অ্যাপটির ডেভেলপার দলের প্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরাও অংশ নেন।

আয়োজকেরা বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার, নাগরিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন ও সমৃদ্ধ কুষ্টিয়া গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে ‘Recycle Bangla’ অ্যাপটি বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ হিসেবে ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

0
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেশের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

সাদা খাতা জমা, কারও নম্বর শূন্য; ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি

0
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে প্রাক্‌-নির্বাচনি পরীক্ষায় সাদা খাতা জমা দেওয়া এবং উত্তর লিখেও শূন্য নম্বর পাওয়ার ঘটনায় ৩০ শিক্ষার্থীকে সতর্ক করেছে কলেজ কর্তৃপক্ষ। এ...

‘বিষাদ-সিন্ধু’র লেখক মীর মশাররফ হোসেনের জীবনের গল্প

0
বাংলা সাহিত্যের ইতিহাসে মীর মশাররফ হোসেন এমন এক নাম, যাঁর সাহিত্যকর্ম উনিশ শতকের সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনকে নতুনভাবে তুলে ধরেছে। কারবালার মর্মান্তিক ঘটনাকে...

নতুন বাইকের ব্রেক-ইন পিরিয়ডে যে নিয়মগুলো মানা জরুরি

0
নতুন মোটরসাইকেল কেনার পর অনেকেই প্রথম দিন থেকেই দীর্ঘ পথ পাড়ি দিতে কিংবা বেশি গতিতে চালাতে আগ্রহী হন। তবে নতুন বাইকের ইঞ্জিন ও অন্যান্য...

বাংলাদেশে বৃদ্ধাশ্রম কোথায় কোথায় আছে? সরকারি ও বেসরকারি বৃদ্ধাশ্রমের ঠিকানা, ফোন নম্বর ও ভর্তি...

0
জীবনের দীর্ঘ পথ পেরিয়ে যখন একজন মানুষ বার্ধক্যে পৌঁছান, তখন তাঁর সবচেয়ে বেশি প্রয়োজন হয় নিরাপত্তা, যত্ন, সম্মান এবং আপনজনের সঙ্গ। একসময় বাংলাদেশের অধিকাংশ...