26 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

নিউইয়র্কে তিনতলা ভবন ধস, নিহত ২, আহত ১৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় ১৩২১ ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থাপনার ওপর ধসে পড়ে। এতে দুই স্থাপনাতেই বেশ কয়েকজন আটকা পড়েন। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতদের মধ্যে সাতটি শিশু রয়েছে।

নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বনসিগনর জানান, নিহত দুজনের বাইরে আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ১২ জনের অবস্থা স্থিতিশীল। উদ্ধার অভিযান চালানোর সময় ফায়ার সার্ভিসের একজন কর্মীও সামান্য আহত হয়েছেন।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে স্ট্রেচার ও মইয়ের সাহায্যে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। চার ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চলার পরও ভবনটির অবশিষ্ট অংশ ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে উদ্ধারকাজ ও তল্লাশি অভিযান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কমিশনার।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানান, বিকেল ৪টা ১ মিনিটে জরুরি সেবা নম্বর ৯১১-এ ভবন ধসের খবর আসে। এর এক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মেয়র মামদানি বলেন, ‘অত্যন্ত শোকাহত হৃদয়ে জানাচ্ছি, এ পর্যন্ত অন্তত দুজন নিউইয়র্কবাসীর মৃত্যু হয়েছে।’

এদিকে ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভবনের বাকি অংশ ধসে পড়ার আশঙ্কা থাকায় সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, গতি ১৪০ কিমি

0
ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা করছে সরকার। প্রথমে জয়দেবপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রেলপথে...

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

0
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেশের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

সাদা খাতা জমা, কারও নম্বর শূন্য; ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি

0
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে প্রাক্‌-নির্বাচনি পরীক্ষায় সাদা খাতা জমা দেওয়া এবং উত্তর লিখেও শূন্য নম্বর পাওয়ার ঘটনায় ৩০ শিক্ষার্থীকে সতর্ক করেছে কলেজ কর্তৃপক্ষ। এ...

‘বিষাদ-সিন্ধু’র লেখক মীর মশাররফ হোসেনের জীবনের গল্প

0
বাংলা সাহিত্যের ইতিহাসে মীর মশাররফ হোসেন এমন এক নাম, যাঁর সাহিত্যকর্ম উনিশ শতকের সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনকে নতুনভাবে তুলে ধরেছে। কারবালার মর্মান্তিক ঘটনাকে...

নতুন বাইকের ব্রেক-ইন পিরিয়ডে যে নিয়মগুলো মানা জরুরি

0
নতুন মোটরসাইকেল কেনার পর অনেকেই প্রথম দিন থেকেই দীর্ঘ পথ পাড়ি দিতে কিংবা বেশি গতিতে চালাতে আগ্রহী হন। তবে নতুন বাইকের ইঞ্জিন ও অন্যান্য...