23 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি

পেশাদার চালকদের দক্ষতা বাড়ানো এবং সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে ২০ হাজার চালককে রিফ্রেশার প্রশিক্ষণ দিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় আগামী রোববার (১৫ নভেম্বর) এ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম পর্যায় শুরু হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মসূচির উদ্বোধন করবেন। প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের পাঁচ দিনব্যাপী সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে সরকার এ উদ্যোগ নিয়েছে। প্রশিক্ষণে চালকদের ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে জ্ঞান বাড়ানো, নিরাপদ ও প্রতিরক্ষামূলক গাড়ি চালানোর কৌশল এবং সড়কে দায়িত্বশীল আচরণের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিআরএসপি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ)—এ দুটি প্রকল্পের আওতায় মোট ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিআরটিসির চলমান প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ২০ হাজার পেশাদার চালকের জন্য এই রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

বিআরটিসির বিভিন্ন প্রকল্পের আওতায় নারী চালকদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম বলেন, শুরুতে নতুন নারী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণের হার কম থাকলেও দিন দিন তাঁদের আগ্রহ বাড়ছে। ইতিমধ্যে দুটি প্রকল্পের আওতায় অনেক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন।

রিফ্রেশার প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ফাতেমা বেগম বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পেশাদার চালকদের ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে জ্ঞান বাড়ানো, নিরাপদ ও প্রতিরক্ষামূলক গাড়ি চালানোর দক্ষতা উন্নয়ন এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি জানান, বিআরএসপি প্রকল্পের আওতায় সম্পূর্ণ নতুন পেশাদার চালক তৈরির জন্য চার মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। অন্যদিকে, আগে থেকেই পেশায় যুক্ত চালকদের সচেতনতা ও দক্ষতা বাড়াতে পাঁচ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

ফাতেমা বেগম আরও বলেন, এসব প্রশিক্ষণের মাধ্যমে চালকদের নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তোলা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের ব্যক্তিগত দায়িত্ববোধ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়ার পাশাপাশি সড়কে নিরাপদ চলাচলের পরিবেশ তৈরিতে সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

0
দক্ষিণ আমেরিকার ফুটবলে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার আরেকটি অধ্যায়ে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। আগামীকাল ১৪ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েনস এইরেসের বিখ্যাত লা...

১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত

0
প্রান্তিক জনগোষ্ঠী ও স্বল্প আয়ের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিলের আওতায় কৃষক,...

আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর

0
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস নেই। এ...

নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা

0
নওগাঁয় অপ্রাপ্তবয়স্ক কিশোরদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়ার ঘটনায় তাদের অভিভাবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট...

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

0
সামরিক বিমানে করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে সরাসরি কোনো জবাব দেননি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।...