24 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

ইবিতে ময়মনসিংহের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি ভবনের একটি কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি পিয়েল হাসান ইয়াসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম সিদ্দিকী এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল করিম। এ ছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ তাহমিদসহ ময়মনসিংহ জেলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে ২০২০-২১ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আব্দুর রহিম বলেন, শিক্ষাজীবন শেষ করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ছেড়ে গেলেও তাঁদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য বজায় থাকা প্রয়োজন। সংগঠনের সদস্যরা যেন যেকোনো প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ান, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম সিদ্দিকী বলেন, এ ধরনের সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে যে যেখানেই থাকুন না কেন, সংগঠনের সঙ্গে যুক্ত থেকে যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ‘মননে শিক্ষা অন্তরে ময়মনসিংহ’ স্লোগানকে সামনে রেখে ১৯৯৫ সাল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

ইরানে কর্মীবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬

0
ইরানের পশ্চিমাঞ্চলে তেল ও গ্যাস প্রতিষ্ঠানের কর্মীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আহতদের...

গফরগাঁওয়ে গভীর রাতে তাঁতী লীগ নেতাকে গ্রেপ্তার

0
ময়মনসিংহের গফরগাঁওয়ে গভীর রাতে নিজ বাড়ি থেকে এসটি আফনান সাকিব ওরফে সাকিব আল হাসান (২৬) নামে এক তাঁতী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার...

মক্কা ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ড্রোন, ভূপাতিতের দাবি সৌদি জোটের

0
সৌদি আরবের মক্কা অঞ্চল ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঠানো দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ড্রোন দুটি...

পাঁচ বছর পর ফিরছে ‘মীরাক্কেল’, শুরু হচ্ছে ১১তম সিজনের অডিশন

0
দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও টেলিভিশনের পর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল’। অনুষ্ঠানটির ১১তম সিজনের প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে নতুন মৌসুমের প্রচারঝলক...

বাব আল-মান্দেব এলাকা থেকে ইয়েমেনের সরকারি বাহিনীর সেনা প্রত্যাহার

0
ইয়েমেনের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালিসংলগ্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার করছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক বাহিনী। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর হুথি বিদ্রোহীদের প্রভাব...