25 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধা

মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগের মধ্যে এক হাজার জুলাই যোদ্ধাকে সম্পূর্ণ সরকারি খরচে দেশটিতে পাঠানো হবে। আহত, গুম ও পঙ্গুত্বের শিকার জুলাই যোদ্ধাদের মধ্য থেকে এই এক হাজার জনকে নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে এক হাজার জুলাই যোদ্ধার বিদেশযাত্রা ও কর্মসংস্থানের যাবতীয় ব্যয় সরকার বহন করবে।

এদিকে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম দ্রুত শুরু করতে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা সোমবার (১৬ নভেম্বর) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তালিকা প্রকাশের পর স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হবে।

সাধারণ কর্মীদের জন্য মালয়েশিয়া যেতে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে। নির্ধারিত ব্যয়ের বাইরে অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়মের সুযোগ না দেওয়ার বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেছেন মন্ত্রী।

চলতি নভেম্বর মাসের শেষের দিকে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে সাধারণ কর্মীদের পাশাপাশি বিশেষ কোটায় জুলাই যোদ্ধাদেরও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

আনঅফিশিয়াল ফোন বন্ধের প্রস্তুতি, এখনই আইএমইআই যাচাই করবেন যেভাবে

0
শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা এবং অননুমোদিতভাবে বাজারে বিক্রি হওয়া মুঠোফোন নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭...

এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

0
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১১ হাজার ৯৫২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। একই সময়ে আইন...

ফ্রান্সে সাইবার হামলায় ২ কোটি ২০ লাখ মানুষের তথ্য ফাঁস

0
ফ্রান্সের রাষ্ট্রীয় ডাক পরিষেবা লা পোস্টের ডিজিটাল সহযোগী প্রতিষ্ঠান মেইলেভায় বড় ধরনের সাইবার হামলায় প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে।...

রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

0
রমজান মাসে ফলের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং আমদানি ব্যয় কমানোর লক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে...

বর্জ্য থেকেও সোনা ফলে: রায়পুরে নারিকেলের ছোবড়ায় শতাধিক পরিবারের সচ্ছলতা

0
একসময়ে গ্রামবাংলার বাড়ির কোণে পড়ে থাকা মূল্যহীন বর্জ্য হিসেবে গণ্য হতো নারিকেলের ছোবড়া। সময়ের পরিক্রমায় সেই পরিত্যক্ত ছোবড়াই এখন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজার...