25 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর

স্টার্টআপ, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য প্রস্তাবিত ভ্যাট ছাড়ের বিষয়টি অর্থমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। তবে এটি প্রস্তাব, কার্যকর অব্যাহতি হিসেবে নয়।

তরুণ প্রজন্মের উদ্যম ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে স্টার্টআপ প্রতিষ্ঠান, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সেবার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থানীয় পর্যায়ে সেবা প্রদানের ক্ষেত্রে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের সেবা আমদানির ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট এবং স্থাপনা ভাড়া নেওয়ার ক্ষেত্রেও ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব রয়েছে। প্রস্তাব অনুযায়ী, এ সুবিধা ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

তিনি আরও জানান, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের দেওয়া সেবার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাটও সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। তরুণদের সৃজনশীল কাজ, আত্মকর্মসংস্থান এবং উদ্ভাবনী প্রযুক্তির বিকাশে উৎসাহ দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে একই অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আর্থিক সংকটে থাকা আটটি বিমা কোম্পানির গ্রাহকদের বিমা দাবি পরিশোধের তথ্য তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানান, আটটি সমস্যাগ্রস্ত বিমা কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে এ পর্যন্ত ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে। দুর্বল আর্থিক অবস্থা ও পরিচালনাগত অদক্ষতার কারণে এসব কোম্পানির বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

নাজমুন নাহার জানতে চান, যেসব জীবন বিমা কোম্পানি বছরের পর বছর গ্রাহকদের মেয়াদোত্তীর্ণ বিমা দাবি পরিশোধ করছে না, সেসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না।

জবাবে অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা করপোরেশন ও জীবন বিমা করপোরেশনসহ দেশে বর্তমানে মোট ৮২টি জীবন ও সাধারণ বিমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। আটটি কোম্পানির বিরুদ্ধে ইতোমধ্যে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। লাইসেন্স বাতিলের বিষয়টি আইনগত বাধ্যবাধকতা, আর্থিক দায় এবং বিমা গ্রাহকদের স্বার্থ বিবেচনায় পর্যালোচনা করা হবে।

তিনি আরও বলেন, কোনো বিমা কোম্পানির লাইসেন্স বাতিল করা হলেও গ্রাহকদের প্রতি ওই প্রতিষ্ঠানের বিদ্যমান দায়বদ্ধতা শেষ হয়ে যায় না। তাই গ্রাহকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিমা দাবি পরিশোধের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দক্ষ ও নিরপেক্ষ নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পৃথক ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে গ্রাহকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন

0
পেশাগত অধিকার, নির্ধারিত কর্মএলাকা সংরক্ষণ ও নিবন্ধন ফি পুনর্নির্ধারণের দাবিতে পঞ্চগড়ে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা (কাজী)। তাঁদের অভিযোগ, এক ইউনিয়নে...

ইউরোপীয় বাধা পেরোতে পারছে না ব্রাজিল, বাড়ছে হতাশা

0
২০০২ সালের পর বিশ্বকাপের ফাইনালে আর জায়গা করে নিতে পারেনি ব্রাজিল। সময়ের সঙ্গে বদলে গেছে দলটির খেলার ধরন, হারিয়েছে সেই চিরচেনা আক্রমণাত্মক ফুটবলের সৌন্দর্য।...

‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান

0
কারাগারে শারীরিক অবস্থার অবনতি ও প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের...

ভেড়ামারায় ব্রিধান ১০৩ জাতের ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত

0
কুষ্টিয়ার ভেড়ামারায় পার্টনার প্রকল্পের আওতায় কমিউনিটি বীজ উৎপাদন (রোপা আমন) প্রযুক্তি প্রদর্শনীর ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২মাইল এলাকায়...

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

0
বরগুনা সদর থানায় নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন নানা শ্বশুর মাওলানা সোহরাব হোসেন। নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাঁর...