24 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করল ইরান

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির কেশম দ্বীপের দক্ষিণে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সোমবার সকালে পরিচালিত এক অভিযানের সময় ‘এমকিউএম-১৭০’ মডেলের ড্রোনটি আটক করা হয়। ইরানি বাহিনীর দাবি, ড্রোনটি তাদের আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থার অবস্থান শনাক্ত করার চেষ্টা করছিল।

আইআরজিসি জানায়, এ সময় ইরানি বাহিনী ড্রোনটির নিয়ন্ত্রণব্যবস্থার দখল নেয়। পরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই সেটিকে অবতরণে বাধ্য করা হয়। তবে ড্রোনটি কীভাবে বা কোন প্রযুক্তি ব্যবহার করে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরান।

আইআরজিসি নৌবাহিনীর দাবি, তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও ড্রোন কমান্ডের হাতে আটক হওয়া এই মডেলের এটি চতুর্থ ড্রোন। এ ছাড়া হরমুজ প্রণালি অঞ্চলে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে অক্ষত অবস্থায় নামিয়ে আনা ড্রোনের সংখ্যা আটটি।

ইরানি বাহিনী আরও দাবি করেছে, এর আগেও তারা যুক্তরাষ্ট্রের এমকিউ-৯, এমকিউ-১ এবং লুকাস অ্যাটাক ড্রোনসহ বেশ কয়েকটি ড্রোন প্রতিরোধ, ধ্বংস অথবা অকেজো করেছে। তবে এসব ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইরানের বৃহত্তম দ্বীপ কেশম হরমুজ প্রণালির উত্তর প্রবেশপথে অবস্থিত। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস পরিবহনের ক্ষেত্রে হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এই জলপথের কৌশলগত গুরুত্ব থাকায় সেখানে সামরিক তৎপরতা ও নিরাপত্তা পরিস্থিতির ওপর আন্তর্জাতিক মহলের নজর রয়েছে। সূত্র: আনাদোলু

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শাস্তি পেল ভারত

0
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী পঞ্চম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হওয়ায়...

আইসিসির শাস্তির মুখে বাংলাদেশের পেসার এবাদত

0
বাংলাদেশের পেসার এবাদত হোসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই আর্থিক শাস্তি...

বিশ্বভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি

0
চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে নতুন এক জীবনের সন্ধান পেয়েছেন চীনের এক দম্পতি। বিভিন্ন দেশে মুসলমানদের আতিথেয়তা, আন্তরিকতা ও মানবিক আচরণে মুগ্ধ হয়ে ইসলাম সম্পর্কে...

যানজট কমাতে আগামী দুই মাসের মধ্যে ৫০টি এআই ট্রাফিক সিগন্যাল চালুর উদ্যোগ

0
রাজধানী ঢাকার যানজট কমাতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ...

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, ৮০০০ এমএএইচ ব্যাটারি, নতুন এই ফোনের দাম কত?

0
স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে বাজারে এসেছে OPPO Find X10 Pro Max। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ পেছনে থাকা তিনটি ২০০...