24 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের সাত অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিকে, রোববার (২২ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ, নীরব হুথিরা

0
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা অঞ্চল লক্ষ্য করে ড্রোন পাঠানোর অভিযোগ উঠলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর আগে মক্কা...

নিত্যপণ্যের বাজারে অনিয়ম ধরতে ৪৮ দলের অভিযান, জরিমানা ১০ লাখের বেশি

0
ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, নকল-ভেজাল পণ্য এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের ৩৪টি জেলায় একযোগে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয়...

২০০ সিসির নতুন পালসার আরএস ২০০ আনল বাজাজ, দাম কত?

0
২০০ সিসি স্পোর্টস বাইকের বাজারে নতুন চমক নিয়ে এসেছে ভারতের মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ অটো। একাধিক প্রযুক্তিগত ও যান্ত্রিক পরিবর্তনসহ ২০২৬ মডেলের পালসার আরএস...

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চায় ইরান

0
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের হুমকি মোকাবিলায় টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর মতে,...

স্মার্টকার্ড বাড়িতে পৌঁছানোর উদ্যোগ ইসির, পাবেন যেভাবে ভোটাররা

0
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্টকার্ড সংগ্রহ করতে আর নির্বাচন অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না—এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। নাগরিকদের ভোগান্তি...