22 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বার্ষিক সংরক্ষণ ও মেরামত কাজের জন্য চট্টগ্রামের বার আউলিয়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের একটি ট্রান্সফর্মার বন্ধ রাখা হচ্ছে। এ কারণে আজ রোববার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বার আউলিয়া গ্রিডের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে।

পাওয়ার গ্রিড কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জিএমডি, চট্টগ্রাম (উত্তর) দপ্তরের অধীন বার আউলিয়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৮০/১২০ এমভিএ ট্রান্সফর্মার-১-এর বার্ষিক সংরক্ষণ ও মেরামত কাজের জন্য নির্ধারিত সময়ে শাটডাউন কার্যকর থাকবে।

এদিকে, এ শাটডাউনের কারণে পিক আওয়ারে বার আউলিয়া গ্রিডের আওতাধীন এলাকায় আনুমানিক ৩৫ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। সিস্টেম কন্ট্রোল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রামের মাধ্যমে চক্রাকারে এ লোডশেডিং নিয়ন্ত্রণ করা হবে।

তবে মেরামত ও সংরক্ষণ কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে আগেভাগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

বন্ধুর টেলিটক নম্বরে ব্যালেন্স পাঠাবেন যেভাবে

0
জরুরি প্রয়োজনে বন্ধুর মোবাইলে ব্যালেন্স না থাকলে নিজের সিম থেকেই কিছু টাকা পাঠিয়ে দিতে পারেন। টেলিটক গ্রাহকদের জন্য রয়েছে ব্যালেন্স ট্রান্সফারের সুবিধা। এর মাধ্যমে...

ইন্টারনেট ব্যবহারে গ্রাহকের অধিকার কতটুকু, কী করতে পারে BTRC?

0
বাংলাদেশে ঘরে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার, মোবাইল ডেটা কেনা কিংবা অনলাইনে কাজ—প্রতিটি ক্ষেত্রেই ইন্টারনেট সেবার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন...

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ

0
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এক শ্রমিকের মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ইসলাম গার্মেন্টসে একজন শ্রমিক মারা গেছেন—এমন খবর ছড়িয়ে...

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরা নিয়ে যা বলল পররাষ্ট্র প্রতিমন্ত্রী

0
প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি...

অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

0
পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণে আয়ু বাড়তে পারে—এমন ধারণা নতুন নয়। তবে জীবনের শুরুতে নয়, বরং বয়স বাড়ার পর এই অস্ত্রোপচার করলে আয়ু আরও...