27 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

সোমবার যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য মানিকগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস পাওয়া যাবে না।

রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ থাকার আওতায় থাকবে মানিকগঞ্জের ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকা।

এ ছাড়া নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। ফলে এসব এলাকার গ্রাহকদেরও সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে।

নির্মাণকাজের কারণে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

পালংশাকে ক্যালসিয়াম আছে, তবু শরীর পায় কতটা?

0
পালংশাক পুষ্টিগুণে ভরপুর একটি পরিচিত শাক। এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ফোলেট, ভিটামিন কে এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। বিশেষ করে হাড় ও দাঁতের সুস্থতার জন্য...

৫০তম বিসিএসের ফল কবে? গেজেট জটিলতায় বাড়ছে অপেক্ষা

0
৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে অপেক্ষা বাড়ছে চাকরিপ্রার্থীদের। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৬ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের কথা...

শিক্ষক নিবন্ধনে আবেদন করলেই পুলিশ ভেরিফিকেশন, নতুন নিয়মের প্রস্তাব

0
বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করার সময়ই অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের প্রস্তাব করা হয়েছে। নতুন খসড়া পরিপত্র অনুযায়ী, ই-অ্যাপ্লিকেশন ফরম পূরণের সঙ্গে আবেদনকারীকে...

টানা দরপতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

0
টানা দরপতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। ফলে আজ সোমবার (২৩ নভেম্বর) সারা দেশের জুয়েলারি দোকানগুলোতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত সর্বশেষ...

ই-পাসপোর্ট আবেদনের পুরো প্রক্রিয়া এক নজরে জেনে নিন

0
বিদেশে ভ্রমণ, উচ্চশিক্ষা, চিকিৎসা, চাকরি কিংবা ব্যবসার কাজে দেশের বাইরে যেতে চাইলে পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র। বাংলাদেশে বর্তমানে ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্টের মাধ্যমে...