27 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

বেতন বাড়ানোর দাবিতে সোমবার (২৩ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কয়েকশ শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এর আগে সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় কাজে যোগ দিতে যান শ্রমিকেরা। তবে কাজে যোগ না দিয়ে তাঁরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন।

পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। ছুটি পেয়ে বেশির ভাগ কারখানার শ্রমিক বাড়িতে চলে যান। পরে সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ি সড়কে জড়ো হন। তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা ছিল।

এ সময় আনসার ব্যাটালিয়নের সদস্য, গাজীপুর শিল্প পুলিশ ও জেলা পুলিশ শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তবে শ্রমিকেরা সেখানে অবস্থান অব্যাহত রাখেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এরপর শ্রমিকেরা মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে আবারও পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেন।

গাজীপুর শিল্প পুলিশের এসপি আমজাদ হোসাইন বলেন, শ্রীপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও কাঁদানে গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে। বেলা সাড়ে ১১টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বর্তমানে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ব্যাপকসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। সূত্র: যুগান্তর

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করবেন যেভাবে, মোবাইলেই দেখুন

0
বাংলাদেশে জন্মনিবন্ধন সনদ নাগরিক জীবনের একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি। স্কুলে ভর্তি, পাসপোর্টের আবেদন, জাতীয় পরিচয়পত্র তৈরি, ব্যাংকিং সেবা গ্রহণ, সরকারি সুযোগ-সুবিধা পাওয়া এবং বিভিন্ন...

ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

0
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৫ নভেম্বর) এ তালিকা প্রকাশ করা হবে।...

এনআইডি নিয়ে দালালের কাছে নয়, সরাসরি যোগাযোগ করুন এই সরকারি নম্বরে

0
জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডে নামের ভুল, জন্মতারিখ সংশোধন, ঠিকানা পরিবর্তন, হারানো কার্ড পুনরায় সংগ্রহ কিংবা নতুন ভোটার নিবন্ধন—বিভিন্ন প্রয়োজনে নির্বাচন কমিশনের সহায়তা নিতে...

সৌদি আরবের রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ

0
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলা এবং নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার (২৪...

অনুমতি ছাড়া নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না সরকারি গাড়ি

0
জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দ করা সরকারি গাড়ি ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে আইন ও বিচার বিভাগ। এখন থেকে মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া এসব গাড়ি নিজ...