27 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

সৌদি আরবের রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলা এবং নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। এসব রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে আগের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি।

এ পরিস্থিতিতে রিয়াদগামী যাত্রীরা বিকল্প হিসেবে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরব যাতায়াত করতে পারবেন। তবে এ সুযোগ আসন খালি থাকা সাপেক্ষে পাওয়া যাবে।

যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

বাইকের ১০ বছরের ট্যাক্স টোকেন শেষ হলে কীভাবে নবায়ন করবেন?

0
বাংলাদেশে মোটরসাইকেল নিবন্ধনের সময় অনেক মালিক নির্দিষ্ট মেয়াদের জন্য একসঙ্গে সড়ক কর বা ট্যাক্স টোকেনের টাকা পরিশোধ করেন। অনেকের ক্ষেত্রে এই মেয়াদ ১০ বছর...

ইউপি নির্বাচন নিয়ে সংলাপের তারিখ ঘোষণা, আমন্ত্রণ পেল ৫৫ দল

0
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন...

বিশ্ব পাসপোর্ট তালিকায় শীর্ষে আরব আমিরাত, বাংলাদেশের অবস্থান কত

0
বিশ্বের পাসপোর্টের শক্তি ও ভ্রমণসুবিধা নিয়ে আর্টন ক্যাপিটলের প্রকাশিত সূচকে শীর্ষস্থান দখল করেছে সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে, তালিকায় বাংলাদেশের অবস্থান ১৯২তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর...

ফোনের সঙ্গে কানেক্ট হবে এই বাইক, দাম কত আর কি কি ফিচার থাকছে?

0
ভারতের ১২৫ সিসির কমিউটার মোটরসাইকেলের বাজারে নতুন করে আলোচনায় এসেছে হিরোর সুপার স্প্লেন্ডার এক্সটেক ২.০। সাধারণ কমিউটার বাইকের পরিচিত বৈশিষ্ট্যের সঙ্গে এতে যুক্ত হয়েছে...

সরকারি ব্রডব্যান্ড (জিপন) ইন্টারনেট সংযোগ নেবেন যেভাবে ও সুবিধাসমূহ

0
বাংলাদেশে দ্রুতগতির ইন্টারনেট এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, দাপ্তরিক কাজসহ দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বাসাবাড়ি কিংবা অফিসে নির্ভরযোগ্য ব্রডব্যান্ড সংযোগ নিতে...