27 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ পরীক্ষা, বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের

এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ পরীক্ষা বিসিএসের মানের কাছাকাছি নেওয়ার পরিকল্পনা করছে সরকার। শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করতে এ উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগে যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। এ জন্য এনটিআরসিএর নিয়োগ পরীক্ষার মান বিসিএসের কাছাকাছি নেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার।

শিক্ষকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই পেশায় সবচেয়ে বড় অর্জন অর্থ কিংবা পদমর্যাদা নয়, বরং সামাজিক মর্যাদা ও মানুষের সম্মান। শিক্ষকদের আগের চাকরির পদমর্যাদা ও বেতনের সঙ্গে শিক্ষকতাকে তুলনা না করার পরামর্শও দেন তিনি।

শিক্ষামন্ত্রীর মতে, একজন শিক্ষকের সবচেয়ে বড় সাফল্য হলো শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। কতজন শিক্ষার্থীকে সঠিকভাবে পড়িয়ে যোগ্য মানুষ হিসেবে তৈরি করা গেল, সেটিই শিক্ষকের প্রধান অর্জন। পাশাপাশি শিক্ষকতা করতে গিয়ে নিজে কতটা শিখলেন এবং নিজের জ্ঞান কতটা বাড়াতে পারলেন, সেটিও গুরুত্বপূর্ণ।

শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে ড. মিলন বলেন, শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করতে সরকার কাজ করছে। বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যকার বৈষম্য এবং আত্মীকরণসংক্রান্ত সমস্যার সমাধানেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রশিক্ষণ শুধু গতানুগতিক বা রুটিননির্ভর হলে চলবে না। এতে নতুন ধারণা, সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার এবং বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক শিক্ষকই একজন শিক্ষার্থী। শিক্ষককে নিয়মিত শিখতে হবে এবং নিজের জ্ঞান বাড়াতে হবে। শেখা ও শেখানোর প্রক্রিয়া একই সঙ্গে চলতে হবে।

প্রশিক্ষণ থেকে কী শিখেছেন, কী শিখতে পারেননি এবং কী শেখার প্রত্যাশা ছিল, তা লিখিতভাবে জানানোর আহ্বান জানান মন্ত্রী। শিক্ষকদের মতামত ও অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

বিশ্ব পাসপোর্ট তালিকায় শীর্ষে আরব আমিরাত, বাংলাদেশের অবস্থান কত

0
বিশ্বের পাসপোর্টের শক্তি ও ভ্রমণসুবিধা নিয়ে আর্টন ক্যাপিটলের প্রকাশিত সূচকে শীর্ষস্থান দখল করেছে সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে, তালিকায় বাংলাদেশের অবস্থান ১৯২তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর...

ফোনের সঙ্গে কানেক্ট হবে এই বাইক, দাম কত আর কি কি ফিচার থাকছে?

0
ভারতের ১২৫ সিসির কমিউটার মোটরসাইকেলের বাজারে নতুন করে আলোচনায় এসেছে হিরোর সুপার স্প্লেন্ডার এক্সটেক ২.০। সাধারণ কমিউটার বাইকের পরিচিত বৈশিষ্ট্যের সঙ্গে এতে যুক্ত হয়েছে...

সরকারি ব্রডব্যান্ড (জিপন) ইন্টারনেট সংযোগ নেবেন যেভাবে ও সুবিধাসমূহ

0
বাংলাদেশে দ্রুতগতির ইন্টারনেট এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, দাপ্তরিক কাজসহ দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বাসাবাড়ি কিংবা অফিসে নির্ভরযোগ্য ব্রডব্যান্ড সংযোগ নিতে...

জীবনসঙ্গী খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত

0
জীবনসঙ্গী খুঁজে দিতে না পারলে গ্রাহকের টাকা ফেরত দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একটি ডেটিং অ্যাপ। বিয়ের উপযুক্ত সঙ্গী খুঁজে দিতে ব্যবহারকারীকে তিন বছর...

২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে আদানির একটি ইউনিট, বাড়বে কি লোডশেডিং?

0
ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (২৫ নভেম্বর)...