28 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

দেশে মোট ভোটার কত, জানালো নির্বাচন কমিশন

দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৯৭ জন।

বুধবার (২৫ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ৩১ আগস্ট ঘোষিত ভোটার সংখ্যার তুলনায় এখন পর্যন্ত দেশে ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।

ইসি সচিব বলেন, হালনাগাদ করা এই ভোটার তালিকা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করা হবে। নতুন তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা নারীর তুলনায় বেশি। তবে নারী ভোটারের সংখ্যাও ৬ কোটির বেশি।

এদিকে, কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। গত ১৪ নভেম্বর তিনি স্পিকার বরাবর পদত্যাগপত্র পাঠান। পরদিন ১৫ নভেম্বর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন। পরে সংসদে বিষয়টি অবহিত করা হলে আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়।

আসনটি শূন্য ঘোষণার পর সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। ইসি সচিব জানিয়েছেন, আগামী ১০ জানুয়ারি ভোটগ্রহণের মধ্য দিয়ে কিশোরগঞ্জ-৩ আসনে নতুন সংসদ সদস্য নির্বাচিত হবেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

আজ শুরু হচ্ছে চরমোনাইর বার্ষিক মাহফিল, থাকছে সাতটি মূল বয়ান

0
বরিশালের চরমোনাইয়ে শুরু হচ্ছে দেশের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক আয়োজন বার্ষিক মাহফিল। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে সাড়ে তিন দিনব্যাপী এ...

ডিসেম্বর ঘিরে আ.লীগের নাশকতার বহুমুখী পরিকল্পনার তথ্য ফাঁস

0
ডিসেম্বর ঘিরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতার বহুমুখী পরিকল্পনার তথ্য সামনে এসেছে। যানবাহনে অগ্নিসংযোগ, লগি-বৈঠার মহড়া, সংখ্যালঘু ব্যবসায়ীদের লক্ষ্য করে হামলা এবং অর্থের জোগানসহ...

মার্কিন নিষেধাজ্ঞায় চীনের এআই খাতে ধাক্কা, পিছিয়ে যাচ্ছে নতুন মডেল

0
মার্কিন নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত বিধিনিষেধের চাপে চীনের এআই খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। উন্নত মার্কিন চিপ এবং বিদেশের ডেটা সেন্টারে থাকা কম্পিউটিং সুবিধা ব্যবহারের...

নতুন রোগে আক্রান্ত নাহিদ রানা, মাঠে ফিরবেন কবে?

0
বাংলাদেশ ক্রিকেটের গতিতারকা নাহিদ রানাকে নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের এই পেসার। অসুস্থতার কারণে আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে।...

৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানী ভাতা দিচ্ছে সরকার

0
দেশের মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে কর্মরত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের মাসিক সম্মানী দেওয়ার কর্মসূচি সম্প্রসারণ করছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৮৬ হাজার...