26 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

প্রথম ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করল ইসি

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১৬ নভেম্বর) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ-সংক্রান্ত প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

তিনি জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১৩০টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

কোন ইউনিয়ন পরিষদ কোন ধাপে নির্বাচনের আওতায় পড়বে, সেই তালিকা আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, প্রথম ধাপের ভোটের ৫০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১০ ডিসেম্বরের আগে সংলাপ করবে নির্বাচন কমিশন। তিন দিন ধরে এ আলোচনা চলবে।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি জানানো হয়নি বলে উল্লেখ করেন এই নির্বাচন কমিশনার।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। এ পরিস্থিতিতে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।

এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, মেয়াদ শেষ হওয়া ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দিয়ে পাঁচ ধাপে ভোট আয়োজন করা হবে। পর্যায়ক্রমে নির্বাচন শেষ করার মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে নিয়মিততা ফিরিয়ে আনতে চায় কমিশন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

এনআইডি সংশোধনের খরচ আর গোপন নয়, অনলাইনেই হিসাব

0
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নাম, জন্মতারিখ, ঠিকানা কিংবা অন্যান্য তথ্য সংশোধন করতে কত টাকা লাগবে—এ নিয়ে অনেকের মধ্যেই থাকে নানা প্রশ্ন। কোন ধরনের তথ্য সংশোধন...

যে ৫ অভিযোগে বাংলাদেশের পণ্যে শুল্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

0
বাংলাদেশের পণ্যের ওপর বিদ্যমান শুল্কের বাইরে সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা, রপ্তানি প্রণোদনা, শ্রমিকদের সুরক্ষায়...

বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণপ্রাপ্তদের তালিকা প্রকাশ

0
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ দেওয়ার কর্মসূচিতে চূড়ান্তভাবে নির্বাচিত ৬৪০ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের আট জেলার ৬৪টি...

এক সিম থেকে অন্য সিমে মিনিট গিফট করার সহজ উপায়

0
মোবাইল ফোনে কথা বলার জন্য মিনিট প্যাক অনেকেরই প্রয়োজন হয়। কিন্তু কখনো দেখা যায়, নিজের সিমে পর্যাপ্ত মিনিট থাকলেও পরিবারের অন্য সদস্য বা বন্ধুর...

শীতে মোটরসাইকেলে পেট্রোল নাকি অকটেন, কোনটি ব্যবহার করবেন?

0
শীতকালে মোটরসাইকেলের যত্ন নিয়ে চালকদের মধ্যে নানা পরামর্শ প্রচলিত রয়েছে। এর মধ্যে একটি হলো, ভোরে বা সকালে ঠান্ডা পরিবেশে পেট্রোল কিংবা অকটেন ভরলে বেশি...