26 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ, কাস্টমার কেয়ার ও এজেন্ট পয়েন্টে তালা

গোপালগঞ্জে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের অধিকাংশ কার্যক্রম। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার, এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন, লেনদেন ও বিল পরিশোধ করতে না পেরে বিপাকে পড়েছেন হাজারো মানুষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা যায়, বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্ট দোকান বন্ধ রয়েছে। কিছু দোকান খোলা থাকলেও সেখানে কোনো ধরনের লেনদেন হচ্ছে না। একই অবস্থা জেলা শহরের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতেও। সেবা নিতে এসে অফিস বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকেরা।

কাস্টমার কেয়ার সেন্টারের সামনে অপেক্ষমাণ গ্রাহক জাবেদ বলেন, সকাল থেকে টাকা তোলার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছেন। দোকানে গেলে সার্ভার বন্ধ অথবা টাকা নেই বলে জানানো হচ্ছে। কাস্টমার কেয়ারে এসে দেখেন সেটিও বন্ধ। জরুরি চিকিৎসার জন্য টাকা পাঠানো প্রয়োজন হলেও কোনো উপায় পাচ্ছেন না তিনি।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম জানান, গত বুধবার রাত থেকেই তিনি বিকাশে লেনদেন করতে পারছেন না। কল সেন্টারে যোগাযোগ করেও সুনির্দিষ্ট কোনো তথ্য পাননি। বৃহস্পতিবার দুপুরে তাঁর মোবাইলে একটি বার্তা আসে। সেখানে জানানো হয়, তাঁর অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। নাদিম বলেন, বিকাশেই তাঁর নিয়মিত লেনদেন হয় এবং প্রয়োজনীয় সব টাকা অ্যাকাউন্টে রয়েছে। এখন সেই টাকা ব্যবহার করতে না পেরে সমস্যায় পড়েছেন তিনি।

ক্ষুদ্র ব্যবসায়ী সাজ্জাদ বলেন, তাঁদের প্রতিদিনের ব্যবসায়িক লেনদেন বিকাশ ও নগদের ওপর নির্ভরশীল। হঠাৎ এজেন্ট অফিস ও দোকান বন্ধ থাকায় টাকা ক্যাশ আউট করতে পারছেন না। কিছু নম্বর এখনো সচল থাকায় সেগুলো দিয়ে আপাতত কাজ চালাচ্ছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক জানান, গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামী ৩০ নভেম্বর থেকে আবার সেবা চালু হতে পারে।

হঠাৎ মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ গ্রাহক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত বিকাশ ও নগদের স্বাভাবিক কার্যক্রম চালু এবং গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা অর্থ ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য ও প্রয়োজনীয় পদক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা। সূত্র: আরটিভি

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণপ্রাপ্তদের তালিকা প্রকাশ

0
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ দেওয়ার কর্মসূচিতে চূড়ান্তভাবে নির্বাচিত ৬৪০ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের আট জেলার ৬৪টি...

এক সিম থেকে অন্য সিমে মিনিট গিফট করার সহজ উপায়

0
মোবাইল ফোনে কথা বলার জন্য মিনিট প্যাক অনেকেরই প্রয়োজন হয়। কিন্তু কখনো দেখা যায়, নিজের সিমে পর্যাপ্ত মিনিট থাকলেও পরিবারের অন্য সদস্য বা বন্ধুর...

শীতে মোটরসাইকেলে পেট্রোল নাকি অকটেন, কোনটি ব্যবহার করবেন?

0
শীতকালে মোটরসাইকেলের যত্ন নিয়ে চালকদের মধ্যে নানা পরামর্শ প্রচলিত রয়েছে। এর মধ্যে একটি হলো, ভোরে বা সকালে ঠান্ডা পরিবেশে পেট্রোল কিংবা অকটেন ভরলে বেশি...

স্পিডের সফরের তালিকায় বাংলাদেশ, কবে আসছেন এই কনটেন্ট ক্রিয়েটর?

0
আগামী বছর বাংলাদেশ সফরের ইঙ্গিত দিয়েছেন জনপ্রিয় মার্কিন কনটেন্ট নির্মাতা ও লাইভ স্ট্রিমার আইশোস্পিড। বাংলাদেশসহ মধ্য এশিয়ার কয়েকটি দেশ ভ্রমণের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।...

সব সিমের ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কোড এক নজরে দেখে নিন

0
মোবাইল ফোনে কথা বলার সময় কিংবা জরুরি কোনো কাজের মধ্যে হঠাৎ ব্যালেন্স শেষ হয়ে যাওয়া অনেকের জন্যই বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। বিশেষ করে গভীর...