28 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

শেখ হাসিনাকে ফিরতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: দুলু

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারত-বাংলাদেশের বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফিরতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বিচার চলাকালে শেখ হাসিনা দেশে ফেরেননি। ভবিষ্যতে ফিরতে চাইলে তাঁকে প্রচলিত আইন ও চুক্তির পথ অনুসরণ করতে হবে।

শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দলটির কর্মকাণ্ডে কোনো পরিবর্তন দেখা যায়নি। তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী ও মাফিয়া’ দল হিসেবে আখ্যায়িত করেন।

অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, উজানে একতরফাভাবে পানি প্রত্যাহারের কারণে ভাটির অঞ্চলে মরুকরণ সৃষ্টি হলে বাংলাদেশ তা মেনে নেবে না। নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী জানান, এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। প্রতিবেদন পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিস্তা পাড়ের মানুষের জন্য শিগগিরই ইতিবাচক খবর আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আমসা আমিন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসেন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুল রহমান হাসিবসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ফ্রি ইন্টারনেট কোথায় পাবেন?

0
মোবাইল ইন্টারনেটের প্যাকেজ কিনতে বা বাসায় ব্রডব্যান্ড সংযোগ নিতে প্রতি মাসে বাড়তি টাকা খরচ করতে হয়। অথচ প্রয়োজনের সময় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি...

দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি, বিশ্ব র‍্যাঙ্কিংয়ে কততম?

0
আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডসের (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংস ২০২৭’-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়...

বিরক্তিকর নম্বর থেকে ফোন আসছে? টেলিটকেই ব্লক করুন!

0
অপরিচিত নম্বর থেকে বারবার ফোন আসছে? কাজের সময় কিংবা বিশ্রামের মুহূর্তে কেউ অনবরত কল করে বিরক্ত করছেন? আবার কখনো পরিচিত কোনো নম্বর থেকে অপ্রয়োজনীয়...

বাইকের ডিজিটাল নম্বরপ্লেট তৈরি হয়েছে কি না জানবেন যেভাবে

0
নতুন মোটরসাইকেল কেনার পর বিআরটিএতে নিবন্ধন সম্পন্ন করাই শেষ কাজ নয়। নিবন্ধনের পর মোটরসাইকেলের ডিজিটাল নম্বরপ্লেট, RFID ট্যাগ এবং ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা স্মার্ট...

মোবাইলে আজান শোনার সময় কী করবেন? অনেকেই জানেন না এই বিষয়টি

0
বর্তমানে অনেকেই স্মার্টফোনে নামাজের সময়সূচি দেখেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের সময় হলে মোবাইল অ্যাপের মাধ্যমে আজানের শব্দ শুনতে পান। কেউ কাজের মধ্যে থাকেন, কেউ...