28 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া ঐক্য নয়: জামায়াত আমির

জামায়াতের আমিরের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল রাষ্ট্র ও সমাজব্যবস্থায় ব্যাপক পরিবর্তন। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, একটি দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানো জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল না। জনগণ ব্যাপক পরিবর্তন প্রত্যাশা করেছিল।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, বিশেষ করে তরুণ সমাজ ব্যাপক পরিবর্তন চেয়েছিল। তাদের অবদান ও আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, জাতি তাদের কাছে ঋণী। জামায়াতের সাত দফা দাবির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এগুলো কোনো দলীয় দাবি নয়, জনগণের দাবি। তাঁর দাবি, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছেন। নির্বাচনের আগে যাঁরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ছিলেন, তাঁরা বিজয়ী হলে পুরো সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

জুলাই জাতীয় সনদে বিএনপির দেওয়া ভিন্নমত বা নোট অব ডিসেন্টের সমালোচনা করে জামায়াত আমির বলেন, যেসব ধারা থাকলে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করা কঠিন হবে, সেসব জায়গাতেই বিএনপি ভিন্নমত দিয়েছে বলে তিনি মনে করেন।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, একসময় নির্যাতনের শিকার হলেও ক্ষমতায় আসার পর সরকার সেই অভিজ্ঞতা ভুলে গেছে। তাঁর ভাষ্য, ৬ আগস্টের পর থেকে দেশে চাঁদাবাজি, দখল-বাণিজ্য, দুর্নীতি ও রাজনৈতিক কূটচাল বেড়েছে। এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

১৮ নভেম্বর সংসদ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে চা-চক্রের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, তিনি জাতীয় ঐক্যের পক্ষে। তবে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর না হলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। তাঁর মতে, এই দুটি বিষয় বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্যের পরিবেশ নষ্ট হয়েছে।

তথ্যসূত্র: RTv

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

মোটরসাইকেল কিনলেই দুটি বিএসটিআই অনুমোদিত হেলমেট ফ্রি!

0
মোটরসাইকেল কেনার সময় ক্রেতাকে বিনামূল্যে দুটি বিএসটিআই অনুমোদিত হেলমেট দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মোটরসাইকেল চালক ও পেছনের আরোহীর নিরাপত্তা নিশ্চিত...

দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির

0
দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প ও ভাণ্ডারসহ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আওতাধীন সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।...

ইউরোপে উৎপাদন বাড়াতে নতুন কারখানার পথে বিওয়াইডি

0
ফ্রান্সের হামবাখে আইনিওস অটোমোটিভের কারখানা কেনার বিষয়ে একচেটিয়া আলোচনায় রয়েছে বিওয়াইডি। চুক্তি সম্পন্ন হলে ইউরোপে উৎপাদন সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে চীনা গাড়ি নির্মাতাটির। ইউরোপের...

প্রায় ছয় দশক পর কোপা লিবার্তাদোরেসে ব্রাজিলের নতুন ইতিহাস

0
দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে ব্রাজিল। দীর্ঘ ৫৮ বছর পর প্রথমবারের মতো কোপা লিবার্তাদোরেসের শিরোপা জয়ের সংখ্যায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে পেছনে...

বেসরকারি চাকুরিজীবীদের রিটার্ন জমা দেওয়ার নিয়ম (চালান সহ)

0
e-Return হলো জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) অনলাইন আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা। এই পদ্ধতিতে করদাতাকে আয়কর অফিসে গিয়ে কাগজে রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে ওয়েবসাইটে প্রবেশ...