27 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

গত ১৫ বছরে দেশে অবিশ্বাস্য ঘটনাগুলো ঘটেছে : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, গত ১৫ বছরে আমাদের যে উন্নয়ন হয়েছে সেটি হল আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমরা এখন অনেক সাহসী হয়েছি, অনেক বড় কিছুর স্বপ্ন দেখতে পারি এবং তা বাস্তবায়ন করতে পারি। এ কারণে ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে স্মার্ট বাংলাদেশের বিষয়গুলো চলে এসেছে। একই সঙ্গে গত ১৫ বছরে দেশে অবিশ্বাস্য ঘটনাগুলো ঘটেছে।

বৃহস্পতিবার গুলশানের শহীদ ডা. ফজলে রাব্বি পার্কের সংস্কার শেষে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, ভালো কিছু করার যদি ইচ্ছে থাকে, ভিশন থাকে, সেই রুচি থাকে, চেষ্টা থাকে, তাহলে অনেক কিছু করা যায়। বড় কিছু চিন্তা করলে অনেকে অনুৎসাহিত করতে পারে। বড় কিছু চিন্তা করে করতে গেলে অনেকে আটকে দেওয়ার চেষ্টা করবে। কি দরকার, প্রয়োজন নাই; এসব আপনাকে বলবে। কিন্তু অনেক বড় কিছু যদি চিন্তা করা হয় তাহলে মানুষের দৃষ্টিভঙ্গি বদল হয়।‌ দৃষ্টিভঙ্গি বদল হলে আমরা আরো অনেক বড় কিছু করা যায়।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন নজির দেখেছি। এ দেশের মানুষ যা কিছু চিন্তা করতে পারেনি উন্নয়নের দিক থেকে সেই ঘটনাগুলো বাংলাদেশে ঘটে গেছে। আজ থেকে ১৫ বছর আগে যদি বলা হতো এই ঢাকা শহরের উপর দিয়ে মেট্রোরেল চলবে, তাহলে হয়ত কেউ বিশ্বাস করত না। যদি বলা হতো বাংলাদেশের ১০০ শতাংশ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছাবে, তাহলে কেউ বিশ্বাস করত না। যখন বলা হয়েছিল নিজেদের টাকায় পদ্মা সেতু হবে, তখন বাংলাদেশের ৯৯ শতাংশ মানুষ এটা বিশ্বাস করেনি। এককথায় গত ১৫ বছরে অবিশ্বাস্য সব ঘটনাগুলো ঘটে গেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

শিক্ষক নিবন্ধনে আবেদন করলেই পুলিশ ভেরিফিকেশন, নতুন নিয়মের প্রস্তাব

0
বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করার সময়ই অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের প্রস্তাব করা হয়েছে। নতুন খসড়া পরিপত্র অনুযায়ী, ই-অ্যাপ্লিকেশন ফরম পূরণের সঙ্গে আবেদনকারীকে...

টানা দরপতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

0
টানা দরপতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। ফলে আজ সোমবার (২৩ নভেম্বর) সারা দেশের জুয়েলারি দোকানগুলোতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত সর্বশেষ...

ই-পাসপোর্ট আবেদনের পুরো প্রক্রিয়া এক নজরে জেনে নিন

0
বিদেশে ভ্রমণ, উচ্চশিক্ষা, চিকিৎসা, চাকরি কিংবা ব্যবসার কাজে দেশের বাইরে যেতে চাইলে পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র। বাংলাদেশে বর্তমানে ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্টের মাধ্যমে...

এইচএসসি ও সমমান পুনর্নিরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

0
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ সোমবার। বিকেল ৩টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটে...

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ তৃতীয় বৈঠক

0
তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ তৃতীয় বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর...