23 C
Dhaka
রবিবার, নভেম্বর ২২, ২০২৬

অ্যানিম্যালের সিক্যুয়েলে শহিদ কাপুর? যা বললেন অভিনেতা

বলিউডের অন্যতম বহুমুখী অভিনেতা শহিদ কাপুর। বলিপাড়ার মূল ধারার অভিনেতাদের মধ্যে তিনিই অন্যতম, যিনি সফলভাবে আত্মপ্রকাশ করেছেন ওটিটি প্ল্যাটফর্মে। এবার ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমার মাধ্যমে ফের বড় পর্দায় ফিরছেন অভিনেতা। শুধু তাই-ই নয়, আগামী দিনেও একাধিক পূর্ণ দৈর্ঘ্যের সিনেমাতে দেখা যাবে তাকে। সেই সিনেমার তালিকায় কি রয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গার সিনেমা?

বঙ্গার প্রথম হিন্দি সিনেমার নায়ক ছিলেন শহিদ। তেলুগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’-র হিন্দি সংস্করণ ‘কবীর সিং’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শহিদ। প্রায় ৪০০ কোটির ব্যবসা করেছিল সিনেমাটি।

গত বছর ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে বঙ্গার দ্বিতীয় হিন্দি সিনেমা ‘অ্যানিম্যাল’। সেই সিনেমার নায়ক রণবীর কাপুর। সিনেমার সাফল্যের পর ইতোমধ্যেই এর সিক্যুয়েল নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা। ২০২৫ সালে শুট শুরু হওয়ার কথা ‘অ্যানিম্যাল পার্ক’-এর। সেই সিনেমাতে কি দেখা যাবে কবির সিংকে? এই প্রশ্ন নিয়ে জল্পনা শুরু হয়েছে আগেই। এত দিনে ভক্তদের উৎসাহ মেটালেন শহিদ।

তিনি বলেন, দর্শকের এই উৎসাহ দেখে শিল্পী হিসেবে আমাদের খুব ভালো লাগে। তবে এই সিদ্ধান্তটা আমার হাতে নেই। আর সত্যি বলতে, দুটো সিনেমার ব্রহ্মাণ্ড একেবারেই আলাদা। যদি দুই ব্রহ্মাণ্ডের ক্রসওভার নিয়ে ভাবনাচিন্তা করাও হয়, সেটা কি বাস্তবে আদৌ সম্ভব? কে চিত্রনাট্য লিখবেন? কী ভাবে, কোন টাইমলাইনে গল্প এগোবে? অনেক কিছু নিয়ে ভাবনাচিন্তা করতে হবে।

তবে ‘অ্যানিম্যাল’ ও ‘কবীর সিং’-এর ক্রসওভারের সম্ভাবনার কথা একেবারে উড়িয়েও দেননি শহিদ। তবে কি সত্যিই আগামী দিনে এক ফ্রেমে ধরা দেবে রণবিজয় ও কবীর?

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ প্রায় শেষ, চালুর নতুন সময়সূচি ঘোষণা

0
রাজধানীর মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে অবকাঠামো নির্মাণ শেষ হলেও বিদ্যুৎ, সংকেতব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায়সহ বিভিন্ন প্রযুক্তিগত কাজ এবং...

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল কবে, যেভাবে জানতে পারবেন শিক্ষার্থীরা

0
২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। এদিন বেলা ১১টায় ফল প্রকাশের কথা জানিয়েছে শিক্ষা...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাতে আসছে বিকল্প রুট, নকশা চূড়ান্ত

0
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর যানবাহনের চাপ কমানো এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থা সহজ করতে ঢাকা-কুমিল্লা বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১৩৮ কিলোমিটার দীর্ঘ এ সড়ক...

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

0
বার্ষিক সংরক্ষণ ও মেরামত কাজের জন্য চট্টগ্রামের বার আউলিয়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের একটি ট্রান্সফর্মার বন্ধ রাখা হচ্ছে। এ কারণে আজ রোববার (২২ নভেম্বর)...

মৃত্যুর পরও যে ৩ আমলের সওয়াব পৌঁছাতে থাকে?

0
মানুষের দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে। মৃত্যুর পর পরিবার, আত্মীয়স্বজন ও পরিচিতজনেরা একসময় নিজ নিজ জীবনে ফিরে যাবেন। কিন্তু একজন মানুষ জীবদ্দশায় এমন...