23 C
Dhaka
রবিবার, নভেম্বর ২২, ২০২৬

সুরার সঙ্গে ঘর বাঁধতেই যা বললেন আরবাজের প্রাক্তন

মালাইকা অরোরার সঙ্গে ১৭ বছরের দাম্পত্যে ইতি টানার পর বিদেশি মডেলের প্রেমে পড়েন আরবাজ খান। জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে প্রায় পাঁচ বছরের সম্পর্ক ছিল সালমান খানের ভাইয়ের। ২২ বছরের পার্থক্য ছিল জর্জিয়া-আরবাজের। 

এক সময় আরবাজের সঙ্গে সর্বদা দেখা যেত জর্জিয়াকে। তবে হঠাৎ ভেঙে যায় তাদের সম্পর্ক। গত বছর ২৪ ডিসেম্বর আরবাজ ফের বিয়ে করেন। তবে জর্জিয়াকে নয়, অভিনেত্রী সুরা খানকে। সুরার সঙ্গে সুখে সংসার করছেন আরবাজ। নতুন স্ত্রীকে চোখে হারাচ্ছেন তিনি।

অন্য দিকে, প্রেম ভাঙার যন্ত্রণায় কাতর আরবাজের প্রাক্তন প্রেমিকা জর্জিয়া। সম্পর্ক ভেঙে গেলেও খান পরিবারকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ জর্জিয়া।

আরবাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকে অনেকগুলো বছর খান পরিবারকে কাছ থেকে দেখছেন। এক সাক্ষাৎকারে জর্জিয়া বলেন, ‘ওরা খুব ভালো মানুষ, খোলা মনের মানুষ। ওদের সঙ্গে আমার অভিজ্ঞতা খুবই মধুর।’

২০১৭ সাল থেকেই আরবাজের সঙ্গে সম্পর্ক জর্জিয়ার। বহু বছর সম্পর্কে থাকলেও বিয়ে করার চিন্তাভাবনা কখনওই করেননি তারা।

তবে ইদানীং সুরার সঙ্গে আরবাজের সুখী দাম্পত্য জীবনের ছবি সর্বত্র ঘুরছে। এবার সেই প্রসঙ্গেই কি নিজের বেদনার কথা জানালেন জর্জিয়া?

অভিনেত্রীর কথায়, ‘আরবাজ ভালো মানুষ। শূন্যতা যেন রয়েই যায়। তবে ছেড়ে দেওয়া অত সোজা নয়, একজন মানুষের সঙ্গে সবটা জড়িয়ে থাকে যে। সম্পর্কটা শেষ করার জন্য একজনকে বেরোতেই হয়। আমার ওর প্রতি শুভেচ্ছা রইল। আমি আমার জীবনের নতুন শুরুর দিকে এগোচ্ছি।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাতে আসছে বিকল্প রুট, নকশা চূড়ান্ত

0
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর যানবাহনের চাপ কমানো এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থা সহজ করতে ঢাকা-কুমিল্লা বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১৩৮ কিলোমিটার দীর্ঘ এ সড়ক...

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

0
বার্ষিক সংরক্ষণ ও মেরামত কাজের জন্য চট্টগ্রামের বার আউলিয়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের একটি ট্রান্সফর্মার বন্ধ রাখা হচ্ছে। এ কারণে আজ রোববার (২২ নভেম্বর)...

মৃত্যুর পরও যে ৩ আমলের সওয়াব পৌঁছাতে থাকে?

0
মানুষের দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে। মৃত্যুর পর পরিবার, আত্মীয়স্বজন ও পরিচিতজনেরা একসময় নিজ নিজ জীবনে ফিরে যাবেন। কিন্তু একজন মানুষ জীবদ্দশায় এমন...

পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকার

0
বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে নতুন ১৪ হাজার পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার...

দীর্ঘ ১৩ মাস পর দুই লাখের নিচে সোনার দাম, আজ থেকে কার্যকর

0
দেশের বাজারে সোনার দামে টানা পতন অব্যাহত রয়েছে। সর্বশেষ শনিবার (২১ নভেম্বর) ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ...