27 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

আরবি হরফে বাংলা লেখা চাপিয়ে দেবার চেষ্টা করেছিলো তখন কার সাশক পাকিস্তানি সরকার , কিন্ত শেষ পর্যন্ত পরাজয় মেনেনিতে হয়, বাংলাদেশের জনগনের কাছে।

 

বাংলাদেশে শহীদ দিবস হিসেবে পালন করা হয় একুশে ফেব্রুয়ারি

আজ সারা বিশ্বে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।

আজ থেকে ৭০ বছর আগে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিটি তৈরি হয়েছিল, সেই ৫২ ভাষা আন্দলনে জাতির পিতা শেখ মুজিবুর রহমান আংশগ্রহন করেন এবং আমাদের মায়ের ভাষা বাংলা প্রতিষ্ঠিত হয় আমাদের বাংলাদেশে।

উনিশশ’ সাতচল্লিশ সালে পাকিস্তান সৃষ্টির পরপরই দেশটির রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেবার তৎপরতা শুরু হয়। এর পাশাপাশি আরবি হরফে বাংলা লেখার পরিকল্পনাও চালু করা হয়েছিল।

পাকিস্তান সরকারের মধ্যে আগাগোড়াই বাংলা ভাষা বিরোধী মনোভাব ছিল। বাংলাদেশি ইতিহাসবিদদের মতে পাকিস্তানী শাসকগোষ্ঠী বাংলা ভাষাকে ধ্বংস করতে চেয়েছিল।

এর অংশ হিসেবে বাংলা ভাষায় আরবি হরফ প্রবর্তনের উদ্যোগ নেয়া হয়, যার সূত্রপাত হয়েছিল ১৯৪৭ সালে।

পাকিস্তান কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ফজলুর রহমান ছিলেন এ চিন্তার প্রবর্তক।

তিনি যুক্তি তুলে ধরেন যে পাকিস্তানের দুই অংশের জনগণের মধ্যে ঐক্য ও সংহতি রক্ষার জন্য বাংলা ভাষায় আরবি হরফ প্রবর্তনের গুরুত্ব রয়েছে। পাকিস্তানের সব ভাষার অক্ষর এক হওয়া উচিত বলে তিনি প্রচার করতে থাকেন।

তার যুক্তি ছিল, পশতু, সিন্ধী এবং পাঞ্জাবী ভাষার হরফ আরবির মতো। সুতরাং বাংলার হরফও সে রকম হতে পারে।

আরবি হরফে বাংলা- অদ্ভুত এক চিন্তা

ইতিহাসবিদ ও ভাষা সংগ্রামী বদরুদ্দীন উমর সেসব ঘটনা খুব কাছে থেকে দেখেছেন।

তাঁর মতে ‘১৯৪৭ সাল থেকে শুরু হলেও আরবি হরফ প্রবর্তনের এই ষড়যন্ত্র ভালভাবে দানা বাঁধে ১৯৪৯ সালে’।

১৯৪৮ সালের ডিসেম্বর মাসে করাচীতে পাকিস্তান শিক্ষক সমিতির একটি একটি সম্মেলন আয়োজন করা হয়।

সে সম্মেলনের উদ্বোধনী ভাষণে পাকিস্তানের তৎকালীন শিক্ষামন্ত্রী ফজলুর রহমান বলেন, বাংলা ভাষায় আরবি হরফ প্রচলন করতে হবে। এর পক্ষে তিনি নানা যুক্তি তুলে ধরেন।

বিষয়টি নিয়ে ক্রমাগত আলোচনা এবং প্রচারণা চলতে থাকে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

৫০তম বিসিএসের ফল কবে? গেজেট জটিলতায় বাড়ছে অপেক্ষা

0
৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে অপেক্ষা বাড়ছে চাকরিপ্রার্থীদের। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৬ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের কথা...

শিক্ষক নিবন্ধনে আবেদন করলেই পুলিশ ভেরিফিকেশন, নতুন নিয়মের প্রস্তাব

0
বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করার সময়ই অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের প্রস্তাব করা হয়েছে। নতুন খসড়া পরিপত্র অনুযায়ী, ই-অ্যাপ্লিকেশন ফরম পূরণের সঙ্গে আবেদনকারীকে...

টানা দরপতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

0
টানা দরপতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। ফলে আজ সোমবার (২৩ নভেম্বর) সারা দেশের জুয়েলারি দোকানগুলোতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত সর্বশেষ...

ই-পাসপোর্ট আবেদনের পুরো প্রক্রিয়া এক নজরে জেনে নিন

0
বিদেশে ভ্রমণ, উচ্চশিক্ষা, চিকিৎসা, চাকরি কিংবা ব্যবসার কাজে দেশের বাইরে যেতে চাইলে পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র। বাংলাদেশে বর্তমানে ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্টের মাধ্যমে...

এইচএসসি ও সমমান পুনর্নিরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

0
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ সোমবার। বিকেল ৩টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটে...