30 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

এবার মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো যে হিন্দি সিনেমা

ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনই সাফল্য পেয়েছে আদিত্য জাম্ভালে পরিচালিত ‘আর্টিকেল ৩৭০’। সব মিলিয়ে এখন পর্যন্ত ২৩ কোটি রুপির ব্যবসা করেছে ইয়ামি গৌতম অভিনীত সিনেমাটি। ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ামণি।

সিনেমাটি এখন ভারত ও ভারতের বাইরের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। সামনে হলসংখ্যা বাড়ানোর কথাও ভাবছে কর্তৃপক্ষ। তবে এত ভালো ব্যবসার পরও মধ্যপ্রাচ্যের দর্শকদের জন্য আছে বড় দুঃসংবাদ। কারণ, উপসাগরীয় অঞ্চলে নিষিদ্ধ করা হয়েছে ‘আর্টিকেল ৩৭০’। খবর হিন্দুস্তান টাইমসের।
এর আগে এই অঞ্চলে নিষিদ্ধ হয়েছিল হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এরিয়াল অ্যাকশন থ্রিলার ‘ফাইটার’। মধ্যপ্রাচ্যে বলিউড বা হিন্দি সিনেমার দর্শক প্রচুর। ফলে এই সিদ্ধান্ত সিনেমাটির ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

‘আর্টিকেল ৩৭০’ নিষিদ্ধের কারণ আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। কাশ্মীর থেকে আর্টিকেল ৩৭০ রদ করার মতো ঐতিহাসিক রাজনৈতিক সিদ্ধান্তকে এই ছবির মাধ্যমে পর্দায় তুলে ধরা হয়েছে। তবে সমালোচকদের মতে, এই ছবির নায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদি। লোকসভা নির্বাচনের আগে ‘আর্টিকেল ৩৭০’ মুক্তি দেওয়া বিজেপির একটি রণকৌশল।

গত লোকসভা নির্বাচনের আগেই মুক্তি পেয়েছিল ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিটি। তাই বিরোধীদের মতে ‘আর্টিকেল ৩৭০’ সিনেমাটি আদতে ‘মোদিগাথা’।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বর্তমানে দেড় হাজারের বেশি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। ছবিটি প্রযোজনা করেছেন ইয়ামি গৌতমের স্বামী আদিত্য ধর, জ্যোতি দেশপাণ্ডে ও লোকেশ ধর।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...