30 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে লতিফকে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার

নিহত-লতিফ

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুরের লতিফ (২৮) মুঠো ফোনে বাড়ী থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মাদক ব্যবসার জেরে এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে নিহতের স্বজন ও স্থানীয়রা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ৮টায় শ্রীপুর পৌরসভার বহেরারচাল মাদক ব্যবসায়ী শিরিনের বাড়ীতে ওই যুবককে মারধরের অভিযোগ করে তার স্বজনেরা। পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকৎসক রাত সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষনা করে। নিহত লতিফ শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (কড়ইতলা) এলাকার আব্দুল খালেকের ছেলে।

নিহতের ছোট বোন খাদিজা আক্তার (২৩) বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক পৌণে ৮টার দিকে ঈদের দাওয়াতের কথা বলে মোবাইলে ফোন করে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার মাদক ব্যবসায়ী শিরিনের বাড়ীতে ডেকে নিয়ে যায় ,তার বন্ধু একই এলাকার সরাফত আলীর ছেলে মোফাজ্জল হোসেন। পরে খাওয়া-দাওয়া শেষে বাড়ীর বাহিরে বের হলে, মোফাজ্জল লতিফকে বাঁশ দিয়ে এলাপাতাড়ি মারপিট করে। এক পর্যায়ে তার মাথায় আঘাত লাগলে সে মাটিতে পড়ে যায় এবং তার মুখ দিয়ে লালা পড়তে থাকে।

এসময় প্রত্যক্ষদর্শী একই এলাকার ফাইজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম রাত ৯টার দিকে লতিফকে আহত অবস্থায় তার বাড়ীতে রেখে যায়। পরে আশরাফুল লতিফের চাচাতো ও মামাতো ভাই ফারুক, নূর ইসলাম এবং কবির হোসেনকে ফোন করে জানায় লতিফকে মারধর করেছে। তাকে বাড়ীতে দিয়ে আসছি। খবর পেয়ে তারা শ্রীপুর থেকে বাড়ীতে গিয়ে লতিফকে বাড়ীর আঙ্গিনায় পড়ে থাকতে দেখে। তাদের দেখে গুরুতর আহত  লতিফ বলে আমাকে মোফাজ্জল মারলো, কিছু করলে না তোরা। পরে দ্রুত লতিফকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকৎসক তাকে ইসিজি করে রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষনা করে।

এলাকাবাসী জানান, নাজমুল ইসলামের স্ত্রী শিরিন চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ প্রশাসনসহ স্থানীয়রা সকলেই তার মাদক ব্যবসার সমন্ধে অবগত রয়েছে। ঈদের আগে শিরিনের বাড়ীতে একাধিকবার পুলিশ হানা দেয়। শিরিনের বাড়ীতে পুলিশ যাওয়ার কারণে সন্দেহ করে ডেকে নিয়ে লতিফকে পিটিয়ে হত্যা করে থাকতে পারে বলে ধারনা করছে তারা। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজমুল ইসলাম জানান, খবর পেয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল করে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। শুক্রবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...