26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ক্রিকেটার সাকিবকে ফিরে পেতে চান বিজয়

সাকিব আল হাসান ও এনামুল হক বিজয়। ছবি : এএফপি

হুট করেই আলোচনায় ক্রিকেটার সাকিব আল হাসান। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরই সংসদ সদস্যের পদ খোয়ালেন সাকিব। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে সাকিবের বাংলাদেশে ফেরা ও তার ক্যারিয়ার নিয়ে। এই প্রসঙ্গে এবার কথা বললেন ক্রিকেটার এনামুল হক বিজয়।

পাকিস্তানের মাটিতে হতে যাওয়া দুটি টেস্ট ম্যাচ সামনে রেখে আগামী ১৭ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সফরের আগে দেশে ফেরার কথা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে এখন সেটি না হওয়ার সম্ভাবনাই বেশি। এমনকি তাকে দলে রাখা হবে কিনা সেটি নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজনীতি ও খেলা নিয়ে বিজয় বলেন, ‘আমরা একেক ব্যক্তিকে একেক রকম দেখে এসেছি এবং সবার আলাদা আলাদা পরিকল্পনা থাকে। তাদের মাথা থেকে সেটা আসে। আপনি যে প্রশ্ন করেছেন, এটার উত্তর আরেকজন আরেকভাবে দেবে। উনি কী চাচ্ছেন, কিভাবে বাস্তবায়ন করবেন, কিভাবে খেলা চালাবেন, কিভাবে রাজনীতি চালাবেন, এটা একদমই ব্যক্তিগত বিষয়।’

বিজয় আরও যোগ করেন, ‘আমরা যখন তাকে মাঠে পাব, আমরা ক্রিকেটার সাকিব আল হাসানকে চাই। আমি মনে করি, ক্রিকেটার সাকিব আল হাসান যখন ক্রিকেটে আসবে, ক্রিকেটার বড় ভাই হিসেবে তাকে চোখের সামনে দেখতে চাই।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...