26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

রাশিয়ার ১০ কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে ইউক্রেনীয় সেনারা

সংগৃহীত ছবি

রাশিয়ার অভ্যন্তরে অন্তত ১০ কিলোমিটার ঢুকে পড়েছে ইউক্রেনীয় সেনারা। প্রায় আড়াই বছর ধরে চলা যুদ্ধে এর আগে, ইউক্রেনীয় সেনারা কখনোই রাশিয়ার এতটা গভীরে ঢুকতে পারেনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

শ সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার সকালে কিয়েভপন্থী বাহিনী প্রায় ১ হাজার সেনা ও দুই ডজনেরও বেশি সাঁজোয়া যান এবং ট্যাংক ট্যাংক নিয়ে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের ১০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে।

কিয়েভ আনুষ্ঠানিকভাবে এই অভিযান সম্পর্কে কোনো মন্তব্য না করলেও রাশিয়ার শীর্ষ জেনারেলরা গতকাল বুধবার ইউক্রেনীয় সেনাদের সীমান্তের ওপারে ফেরত পাঠানোর প্রতিজ্ঞা করেছেন।

ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বলেছে, ‘ইউক্রেনীয় বাহিনী ক্রমাগত আক্রমণাত্মক অভিযানের মধ্যে রাশিয়ার কুরস্ক ওব্লাস্তের ১০ কিলোমিটার (৬ মাইল) পর্যন্ত নিশ্চিতভাবে এগিয়ে গেছে। ’ সংস্থাটি বলেছে, ‘কুরস্ক ওব্লাস্তে ইউক্রেনের অগ্রগতির বর্তমান নিশ্চিত সীমা এবং অবস্থান নির্দেশ করে যে, ইউক্রেনীয় বাহিনী কমপক্ষে দুটি রুশ প্রতিরক্ষা লাইন ও একটি শক্তিশালী ঘাঁটিতে পদানত করেছে। ’

ইউক্রেনের এই অগ্রগতি মূলত রাশিয়ার সুদঝা শহরকে কেন্দ্র করে। শহরটিতে অন্তত ৫ হাজার বাসিন্দা আছে। এই শহরটি ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত। মস্কোর সরকারি কর্মকর্তারা এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য না দিলেও রুশ ব্লগাররা বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...