23 C
Dhaka
রবিবার, নভেম্বর ২২, ২০২৬

গাজায় ‘ভয়ানক’ পরিস্থিতির জন্য ইসরাইলকে দায়ী করে যা বলল জাতিসংঘ

অবরুদ্ধ গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে যাওয়াকে একটি ‘ভয়ানক বিষয়’ উল্লেখ করে জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে মানুষকে রক্ষা করা উচিত।

গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজারে পৌঁছার বিষয়ে শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এ কথা বলেন।

তিনি এ সময় জোর দিয়ে বলেছেন, আজ সারা বিশ্বের জন্য এটি একটি তিক্ত ও বেদনাদায়ক ঘটনা। এ অকল্পনীয় পরিস্থিতির জন্য দায়ী মূলত শিশু-হত্যাকারী ইসরাইলের যুদ্ধংদেহী মনোভাব ও মানবতা বিরোধী কর্মকাণ্ড। এতে কোনো সন্দেহ নেই যে, বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করা এবং তাদের হত্যা করা যুদ্ধাপরাধী ইসরাইলের জন্য যুদ্ধের বিজয় নয় এবং কোনো সাফল্যও নয়। তবে এ নৃশংস হত্যাকাণ্ড ও নজিরবিহীন অপরাধযজ্ঞ দখলদার ইসরাইল ও তার সমর্থক পাশ্চাত্য বিশ্বের জন্য কালো অধ্যায় হয়ে থাকবে এবং ইতিহাস থেকে তা কখনো মুছে যাবে না।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে বর্বর ইসরাইলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ৪০ হাজার ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯২ হাজার ৪০১ জন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

বেশি ওয়াটের চার্জার ব্যবহার করলে কি ব্যাটারি নষ্ট হয়

0
স্মার্টফোন কেনার পর অনেকেই চার্জার নিয়ে চিন্তায় পড়েন। বিশেষ করে ফোনের সঙ্গে দেওয়া চার্জারের ওয়াট কম হলে দ্রুত চার্জ দেওয়ার জন্য বেশি ওয়াটের চার্জার...

কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ প্রায় শেষ, চালুর নতুন সময়সূচি ঘোষণা

0
রাজধানীর মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে অবকাঠামো নির্মাণ শেষ হলেও বিদ্যুৎ, সংকেতব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায়সহ বিভিন্ন প্রযুক্তিগত কাজ এবং...

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল কবে, যেভাবে জানতে পারবেন শিক্ষার্থীরা

0
২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। এদিন বেলা ১১টায় ফল প্রকাশের কথা জানিয়েছে শিক্ষা...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাতে আসছে বিকল্প রুট, নকশা চূড়ান্ত

0
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর যানবাহনের চাপ কমানো এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থা সহজ করতে ঢাকা-কুমিল্লা বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১৩৮ কিলোমিটার দীর্ঘ এ সড়ক...

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

0
বার্ষিক সংরক্ষণ ও মেরামত কাজের জন্য চট্টগ্রামের বার আউলিয়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের একটি ট্রান্সফর্মার বন্ধ রাখা হচ্ছে। এ কারণে আজ রোববার (২২ নভেম্বর)...