24 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

ওয়ান-পট শ্রিম্প পাস্তা

স্ত জীবনে বিভিন্ন পদ রান্নার জন্য এত আয়োজন করার সময় কোথায়? আমরা সবাই শর্ট কাট রেসিপি খুঁজি কিন্তু স্বাদ আর পুষ্টির ব্যাপারে কম্প্রোমাইজ করতে চাই না। এমনই একটি ডিশ হচ্ছে “ওয়ান-পট শ্রিম্প পাস্তা”। অফিসের লাঞ্চের জন্য, ঘরোয়া অনুষ্ঠানের মেন্যুতে কিংবা প্রতিদিনের গদবাধা খাবার থেকে মুখের স্বাদ পরিবর্তনে ঝটপট বানিয়ে নিতে পারেন মজাদার এই ডিশটি। চলুন, চট করে জেনে নেই ওয়ান-পট শ্রিম্প পাস্তার পুরো রেসিপিটি!

ওয়ান-পট শ্রিম্প পাস্তা তৈরির প্রণালী

উপকরণ

১. সেদ্ধ করে পানি ঝরানো পাস্তা- ২৫০ গ্রাম

২. বাগদা চিংড়ি- ১ কাপ

৩. রসুন কুঁচি- ৩ কোয়া (মিহি করা)

৪. সয়া সস- ১ চা চামচ

৫. সেদ্ধ করা ব্রকলি- ১ কাপ

৬. সেদ্ধ করা মটরশুটি- ১/২ কাপ

৭. সেদ্ধ করা বরবটি- ১/২ কাপ

৮. বেসিল- ২/৩টি

৯. টমেটো- ১টি

১০. গোলমরিচ গুঁড়ো- ১চা চামচ

১১. লবণ- স্বাদ অনুযায়ী

১২. লেবুর রস- ১ চা চামচ

১৩. বাটার– ২ চা চামচ

১৪. পারমেজান চিজ- ১০০ গ্রাম

১৫. কাঁচা মরিচ ফালি- ৩-৫টি

১৬. চিলি ফ্লেক্স- সামান্য

প্রস্তুত প্রণালী

১) প্রথমে খোসা ছাড়ানো চিংড়িগুলো লবণ, লেবুর রস ও গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখুন।

২) অন্যদিকে চুলা জালিয়ে কড়াইয়ে বাটার দিয়ে দিন, বাটার গলে গেলে প্রথমে রসুন কুঁচি ও বেসিল দিতে হবে।

৩) এরপর মেরিনেট করা শ্রিম্প দিয়ে ভেঁজে নিন। একে একে কাঁচা মরিচ ফালি, টমেটো কুঁচি, সেদ্ধ করা ব্রকলি, বরবটি ও মটরশুটি দিয়ে হালকা করে ভেঁজে নিতে হবে।

৪) চুলার আঁচ কমিয়ে সেদ্ধ করে রাখা পাস্তা, সামান্য লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, পরিমাণমতো লবণ ও সয়া সস দিয়ে নাড়তে থাকুন। যেহেতু সয়া সসে লবণ থাকে, আবার চিংড়ি মেরিনেট করার সময়ও লবণ দেওয়া হয়েছিল, তাই লবণের ব্যাপারে একটু সতর্ক থাকবেন।

৫) সবশেষে পারমেজান চিজ ও চিলি ফ্লেক্স ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

দেখলেন তো, কত সহজে ভেজিটেবল আর চিংড়ি দিয়ে হেলদি ও টেস্টি ওয়ান-ডিশ পাস্তা বানিয়ে নেওয়া যায়। এই ডিশে একই সাথে আপনি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার ও ভিটামিনস পেয়ে যাচ্ছেন। অনেক মায়েরা বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য নতুন নতুন রেসিপি খোঁজেন। তাদের জন্যও এটি কিন্তু একদম পারফেক্ট। তাহলে আজই বাসায় বানিয়ে ফেলুন ওয়ান-পট শ্রিম্প পাস্তা।

সংগৃহীত: সাজগোজ, এপিকিউরিআস.কম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ, নীরব হুথিরা

0
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা অঞ্চল লক্ষ্য করে ড্রোন পাঠানোর অভিযোগ উঠলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর আগে মক্কা...

নিত্যপণ্যের বাজারে অনিয়ম ধরতে ৪৮ দলের অভিযান, জরিমানা ১০ লাখের বেশি

0
ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, নকল-ভেজাল পণ্য এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের ৩৪টি জেলায় একযোগে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয়...

২০০ সিসির নতুন পালসার আরএস ২০০ আনল বাজাজ, দাম কত?

0
২০০ সিসি স্পোর্টস বাইকের বাজারে নতুন চমক নিয়ে এসেছে ভারতের মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ অটো। একাধিক প্রযুক্তিগত ও যান্ত্রিক পরিবর্তনসহ ২০২৬ মডেলের পালসার আরএস...

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চায় ইরান

0
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের হুমকি মোকাবিলায় টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর মতে,...

স্মার্টকার্ড বাড়িতে পৌঁছানোর উদ্যোগ ইসির, পাবেন যেভাবে ভোটাররা

0
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্টকার্ড সংগ্রহ করতে আর নির্বাচন অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না—এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। নাগরিকদের ভোগান্তি...