30 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

তারাও কি হিমায়িত হতে পারে

শিল্পীর চোখে কৃষ্ণগহ্বররয়টার্স

নতুন এক গবেষণায় জানা যাচ্ছে, কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোল আসলে হিমায়িত তারা হতে পারে। এ–সংক্রান্ত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের ব্ল্যাকহোল তেজস্ক্রিয়া বিষয়ে একটি প্যারাডক্সের সমাধান করার সময় এ তথ্য জানা গেছে। বিজ্ঞানীরা মনে করেন, কৃষ্ণগহ্বর আসলে উদ্ভট একটি কোয়ান্টাম বস্তু হতে পারে।

নতুন গবেষণার ফলাফলে ব্ল্যাকহোল পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় এক প্যারাডক্সের সমাধান দিতে পারে বলে মনে করা হচ্ছে৷ নতুন গবেষণা বলছে, আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের ভবিষ্যদ্বাণী অনুসারে ব্ল্যাকহোল আসলে বৈশিষ্ট্যহীন ও গঠনহীন সত্তা হতে পারে না। এর পরিবর্তে কৃষ্ণগহ্বর এমন মহাজাগতিক দানব, যা আসলে হিমায়িত তারা নামের অদ্ভুত এক কোয়ান্টাম বস্তু হতে পারে।

হিমায়িত তারা আসলে ব্ল্যাকহোলের অনুকরণকারী। অদ্ভুত এই বস্তু ব্ল্যাকহোলের মতো পর্যবেক্ষণযোগ্য বৈশিষ্ট্য অনুকরণ করতে পারে। বিজ্ঞানী রামি ব্রুস্টেইন বলেন, যদি আসলেই এমন বস্তু থাকে, তবে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্বকে মৌলিক উপায়ে পরিবর্তন করার প্রয়োজনীয়তা আসবে। হিমায়িত তারকা তত্ত্বের বর্ণনা ফিজিক্যাল রিভিউ ডি জার্নালে প্রকাশিত হয়েছে।

কৃষ্ণগহ্বর নিয়ে প্রথম কার্ল শোয়ার্জচাইল্ড ১৯১৬ সালে ধারণা দেন। প্রাথমিকভাবে কৃষ্ণগহ্বরের দুটি প্রধান বৈশিষ্ট্য রয়েছে। একটি এককতা, যেখানে সব ভর ঘনীভূত হয়। আর একটি দিগন্ত সীমানা। একটি সীমানা থাকে, যা থেকে কোনো কিছুই, এমনকি আলোও পালাতে পারে না। পরবর্তী সময় কোয়ান্টাম মেকানিকস অনুসারে এই মডেলটির ত্রুটি দেখা যায়। ১৯৭০ দশকে স্টিফেন হকিং কৃষ্ণগহ্বরের দিগন্তের কাছাকাছি কোয়ান্টাম প্রভাবের কারণে শূন্যতার বাইরে কণা তৈরি হতে থাকে। এই প্রক্রিয়া হকিং বিকিরণ নামে পরিচিত। এই বিকিরণের ফলে ব্ল্যাকহোল ধীরে ধীরে ভর হারায় ও সম্পূর্ণরূপে বাষ্পীভূত হয়।

এখানেই প্যারাডক্স দেখা দেয়। এ বিকিরণটি ব্ল্যাকহোল তৈরির বিষয়টি সম্পর্কে কোনো তথ্য বহন করে না। যদি ব্ল্যাকহোল সম্পূর্ণরূপে বাষ্পীভূত হয়, তবে তা চিরতরে হারিয়ে যাবে বলে মনে হয়। কোয়ান্টাম মেকানিকসের নীতি অনুসারে কোনো না কোনোভাবে তার তথ্য সংরক্ষিত হবে। তথ্য হারিয়ে যাওয়ার এ বিষয়টি প্যারাডক্স নামে পরিচিত। একে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের বড় একটি চ্যালেঞ্জ হিসেবে মনে করা হয়। বিজ্ঞানী রামি ব্রুস্টেইন বলেন, হিমায়িত তারকা মডেল ভবিষ্যতে বৈপ্লবিক প্রভাব ফেলবে।

সূত্র: লাইভ সায়েন্স

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...