27 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি ভালো চোখে দেখছে না বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান জানিয়েছেন, শেখ হাসিনার ব্যাপারে ভারত সরকারকে জানানো হয়েছে। তিনি দেশটিতে যাওয়ার পর যেসব রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন, সেটি ভালো চোখে দেখছে না বাংলাদেশ। দুই দেশের পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে শেখ হাসিনাকে এসব বিষয়ে কথা বলা থেকে বিরত রাখা উচিত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানিয়েছেন। আরও জানান, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিষয়টি দেখবেন বলেছেনও।

তবে দিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি বলে এ সময় জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র।

ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ভারতে কতজন বাংলাদেশি পালিয়ে গেছেন আর তাদের সংখ্যা সরকার জানে কি না— এমন প্রশ্নে তৌফিক হাসান বলেন, সত্যিকার অর্থে এ ধরনের কোনো পরিসংখ্যান এই মুহূর্তে আমাদের কাছে নেই।

এদিকে, জরুরি মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকদের কোনো ভিসা দিচ্ছে না ভারত। এ নিয়ে ভারত সরকারকে বারবার অনুরোধ করে যাচ্ছে বাংলাদেশ সরকার। যদিও এখন পর্যন্ত সেই অর্থে ভিসা প্রাপ্তির জটিলতা কাটছে না। এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য, এটি ভারত কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি। তারা বারবারই তাদের জনবলসংকটের কথা বলে আসছে।

সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা আসিফ নজরুলের হেনস্থা হওয়াকে অপ্রত্যাশিত উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়েছে। এরপর থেকে সবগুলো মিশনে প্রটোকল ও নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব দেয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...