28.8 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

আশুলিয়ায় শ্রমিকদের শান্তিপূর্ণ মিছিল, স্বাভাবিক রয়েছে যান চলাচল

শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকার আশুলিয়ায় শান্তিপূর্ণ মিছিল করেছেন কর্মবিরতিতে থাকা কয়েকটি কারখানার শ্রমিকেরা। মিছিল শেষে শ্রমিকেরা নিজেরাই সড়ক ছেড়ে চলে যান। এতে শিল্পাঞ্চলের সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে সরকার মার্কেট এলাকা পর্যন্ত এ মিছিল করেন পোশাকশ্রমিকেরা। মিছিল শেষে তাঁরা সড়ক থেকে সরে গেলে যান চলাচলে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকে।

সরেজমিনে দেখা যায়, সকাল ৮টার দিকে আশুলিয়ার বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকদের একটি অংশ শান্তিপূর্ণভাবে মিছিল বের করেন।

এ সময় শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। শ্রমিকেরা যাতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে পারেন, সে বিষয়ে সহযোগিতা করে পুলিশ। কোনো বাধা ছাড়াই মিছিল শেষ করে তাঁরা সড়ক ছেড়ে চলে যান।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষ ঠেকানো এবং শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাইলে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় না। শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখা এবং কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখাই তাঁদের লক্ষ্য।

সকালে কিছু ঘটনা ঘটলেও বর্তমানে আশুলিয়া শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

শীতের পাশাপাশি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, যা বলছে আবহাওয়া অফিস

0
শীতের মৌসুমে কয়েক দফা শৈত্যপ্রবাহের পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসে দেশে ৪ থেকে...

টেস্ট ক্রিকেটে বিরল কীর্তি, নতুন উচ্চতায় হাসান মাহমুদ

0
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন পেসার হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ উইকেট নেওয়ার...

হঠাৎ দেশবাসীর জন্য বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

0
তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে কয়েকটি চক্র। বিকাশসহ বিভিন্ন...

টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম

0
টানা তিন দফায় দাম বাড়ানোর পর দেশের বাজারে এবার কমেছে সোনার দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে...

রমজানের আগেই বাড়ছে ছোলার দাম

0
রমজান শুরু হতে এখনো কয়েক মাস বাকি। এর মধ্যেই রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে ছোলার দাম। সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে ১০ থেকে ১৫...