28.7 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

৪ হাজার কোটি টাকার প্রকল্পে বদলাবে মোংলা বন্দর, থাকছে যেসব অবকাঠামো

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের আওতায় দুটি আধুনিক কনটেইনার জেটি নির্মাণ, কনটেইনার সংরক্ষণের ইয়ার্ড তৈরি এবং পণ্য ওঠানামার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও আনুষঙ্গিক অবকাঠামো যুক্ত করা হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে বাগেরহাটের মোংলা বন্দরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নৌপরিবহন মন্ত্রণালয় ও মোংলা বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ‘মোংলা বন্দরের সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে।

প্রকল্পের আওতায় ৩৬৮ মিটার সম্মিলিত দৈর্ঘ্যের ১০ ও ১১ নম্বর দুটি আধুনিক কনটেইনার জেটি নির্মাণ করা হবে। এসব জেটি চালু হলে বছরে প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করা সম্ভব হবে। এ ছাড়া ৮৭ হাজার ৬০০ বর্গমিটার আয়তনের লোডেড কনটেইনার ইয়ার্ড, ৩৪ হাজার ১৭০ বর্গমিটারের খালি কনটেইনার ইয়ার্ড এবং ৪ হাজার ২৬০ বর্গমিটারের বিপজ্জনক পণ্য ব্যবস্থাপনার ইয়ার্ড নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এতে চীন সরকার এক্সিম ব্যাংক অব চায়নার মাধ্যমে প্রায় ৩৩৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার সহজ শর্তের ঋণ সহায়তা দিচ্ছে। প্রকল্পের ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন (ইপিসি) ঠিকাদার হিসেবে কাজ করছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) সহযোগী প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (ইনভেস্ট বাংলাদেশ) ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোনস বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনা পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং এতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবেশবান্ধব অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে কাজ করবে দুই পক্ষ।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে এক দিনের সরকারি সফরে হেলিকপ্টারে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। বন্দরের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্য দিয়ে তাঁর দিনের কর্মসূচি শুরু হয়।

প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের কনটেইনার সংরক্ষণ ও পণ্য ওঠানামার সক্ষমতা বাড়বে। পাশাপাশি দেশের সামুদ্রিক বাণিজ্য, পণ্য পরিবহন ও লজিস্টিকস কার্যক্রমে বন্দরের ভূমিকা আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রতিবন্ধী ভাতা কত টাকা? ২১ বছরে কতটা বেড়েছে ভাতা ও সরকারি বাজেট?

0
বাংলাদেশে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ২০০৫-০৬ অর্থবছরে প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু করা হয়। কর্মসূচি শুরুর সময় উপকারভোগীর সংখ্যা ছিল মাত্র ১...

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, বাস্তবে কতটা সম্ভব?

0
আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে মৃত্যুদণ্ডের...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭–২০তম গ্রেডে ২৯ পদে নিয়োগ, আবেদন করবেন যেভাবে

0
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৭ থেকে ২০তম গ্রেডে বিভিন্ন পদে ২৯ জন কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ, হল ও দপ্তরে...

বাংলাদেশকে এআই উদ্ভাবনের দেশ করতে চায় সরকার, তরুণদের নিয়ে যে পরিকল্পনা

0
বাংলাদেশকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উদ্ভাবন ও প্রয়োগকারী দেশ হিসেবে গড়ে তুলতে তরুণদের প্রযুক্তিতে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...

প্রতিবন্ধী ভাতা কার্ড চেক করার নিয়ম (আপডেট)

0
প্রতিবন্ধী ভাতা কার্ড বা সুবর্ণ নাগরিক কার্ডের তথ্য, ভাতার আবেদন এবং ভাতার টাকা পাওয়ার অবস্থা—এগুলো এক বিষয় নয়। তাই অনলাইনে খোঁজ করার আগে কোন...