29.4 C
Dhaka
শনিবার, নভেম্বর ৭, ২০২৬

সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় যেসব নিষেধাজ্ঞা দিল ডিএমপি

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব এলাকার মধ্যে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকারক পদার্থ বহনের পাশাপাশি সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে নিষেধাজ্ঞা জারি করেছেন ডিএমপি কমিশনার।

নিষেধাজ্ঞা আগামী ৮ নভেম্বর রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে। সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকার মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা। এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এলাকাও এর অন্তর্ভুক্ত।

পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকায়ও নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এ ছাড়া রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকা নিষেধাজ্ঞার আওতায় থাকবে। ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকাও এর অন্তর্ভুক্ত।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, এসব সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিতেও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকারক পদার্থ বহন করা যাবে না। একই সঙ্গে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ প্রদর্শন করা যাবে না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

0
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসব ষড়যন্ত্রকারীর ‘বিষদাঁত ভেঙে দিতে’ সবাইকে...

বছরের প্রথম দিনেই নতুন বই, শিক্ষার্থীদের জন্য সরকারের লক্ষ্য কী?

0
নতুন বছরের প্রথম দিনেই দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দিতে চায় সরকার। এ লক্ষ্যে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন...

মোটরসাইকেলসহ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

0
শিক্ষানবিশ বা লার্নার ড্রাইভিং লাইসেন্সধারীদের মোটরযান চালানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন নির্দেশনা অনুযায়ী, বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার...

সিম নিবন্ধনের সময় আঙুলের ছাপ না মিললে কী করবেন?

0
মোবাইল সিম নিবন্ধন, সিম রিপ্লেসমেন্ট কিংবা মালিকানা পরিবর্তনের সময় আঙুলের ছাপ না মিললে অনেক গ্রাহকই সমস্যায় পড়েন। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শারীরিক অসুস্থতায় ভুগছেন...

গ্রাম পুলিশের বেতন, অবসর ভাতা ও যাতায়াত ভাতা কত বাড়ল

0
গ্রাম পুলিশের মাসিক বেতন, অবসরকালীন আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন ৩ হাজার টাকা বাড়িয়ে...