24.4 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

নওগাঁয় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নওগাঁর মান্দা উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে গত রোববার (১ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তাঁর এ ধরনের কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আইনবহির্ভূত এবং ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থী।

এতে আরও বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ ধারার ৪ উপধারা (খ) ও (ঘ) অনুযায়ী অপরাধের আওতাভুক্ত। এ কারণে একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

ফুলবাড়ীতে দোকানে মিলল ১০১ পিস ইয়াবা, গ্রেপ্তার জাসাস নেতা

0
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. লুৎফর রহমান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি...

মোংলা বন্দর আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

0
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১০টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের ৯ নম্বর...

নেতানিয়াহুকে চাপে ফেলে আইজেনকোটের পক্ষে ৬৭ আইনপ্রণেতা

0
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় ফেরার পথ কঠিন হয়ে উঠছে। দেশটির বিরোধী নেতা গাদি আইজেনকোটকে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে সমর্থন জানিয়েছে আরব...

নানা আয়োজনে দৈনিক বরেন্দ্রকণ্ঠের প্রথম বর্ষপূর্তি উদযাপন

0
সত্য, সাহস ও মানুষের কথা বলার প্রত্যয় নিয়ে প্রকাশনার এক বছর পূর্ণ করল নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক বরেন্দ্রকণ্ঠ। বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান...

জামায়াতের সঙ্গে জোটসহ যে চার কারণে এনসিপি ছাড়লেন সামান্তা

0
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সামান্তা শারমিন। জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট, ২০২৬ সালের নির্বাচনকৌশল, রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও অধিকার এবং কাউন্সিল ছাড়াই...