28.8 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

তিন দফায় ভরিতে ১২ হাজার ৭২ টাকা বেড়ে যে দামে বিক্রি হচ্ছে সোনা

দেশের বাজারে তিন দফায় প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ১২ হাজার ৭২ টাকা। সর্বশেষ মূল্য সমন্বয়ের পর আজ শুক্রবার (৬ নভেম্বর) সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে স্বর্ণালংকার। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, আজ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া নির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার বিনিময় ও কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে ৪ নভেম্বর দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে ২ নভেম্বর সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়। ওই দিন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

সব মিলিয়ে তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ১২ হাজার ৭২ টাকা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে

0
বিনা মূল্যে পবিত্র মক্কা ও মদিনা সফর করে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরবের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক। স্মার্টফোনে অনলাইন কুইজে অংশ নিয়ে জেতা...

ঋণের টাকায় গড়া কলাবাগানের ১ হাজার ৪০০ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা!

0
ঋণের টাকায় গড়া কলাবাগানের ১ হাজার ৪০০ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা!বগুড়ার শেরপুরে তিন বিঘা জমির কলাবাগান ধ্বংসের অভিযোগ, দুই কৃষকের মাথায় ঋণের বোঝা। বগুড়ার শেরপুরে...

ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে? লার্নার, স্মার্ট কার্ড, নবায়ন ও সব খরচের বিস্তারিত

0
বাংলাদেশে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি কিংবা পেশাগত প্রয়োজনে বাস-ট্রাক চালাতে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। কিন্তু নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কত টাকা খরচ...

শীতের পাশাপাশি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, যা বলছে আবহাওয়া অফিস

0
শীতের মৌসুমে কয়েক দফা শৈত্যপ্রবাহের পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসে দেশে ৪ থেকে...

টেস্ট ক্রিকেটে বিরল কীর্তি, নতুন উচ্চতায় হাসান মাহমুদ

0
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন পেসার হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ উইকেট নেওয়ার...