26.5 C
Dhaka
সোমবার, নভেম্বর ৯, ২০২৬

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৩২২ কোটি টাকা সহায়তা, আবেদন করবেন যেভাবে

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে গঠিত ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এখন পর্যন্ত ৩২২ কোটি ৮৯ লাখ টাকা বিতরণ করা হয়েছে। ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭ হাজার ৮৭৭ জনের জন্য এই অর্থ দেওয়া হয়েছে। সড়ক পরিবহন বিধিমালা অনুযায়ী, দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে নির্ধারিত ফর্ম-৩২ পূরণ করে আর্থিক সহায়তার আবেদন করা যায়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আইন উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কেউ সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত হলে সড়ক পরিবহন আইন-২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী নির্ধারিত আর্থিক সহায়তা পাওয়ার বিধান রয়েছে। ভুক্তভোগীরা যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে ট্রাস্টি বোর্ড বিধি অনুযায়ী সহায়তা দেয়।

রাফিউল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৬২ জনকে আর্থিক সহায়তার চেক দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয় ২০২৩ সালের ১৯ অক্টোবর। ট্রাস্টি বোর্ডের চেক বিতরণের বিবরণী অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত নিহত ও আহত ৭ হাজার ৮৭৭ জনের জন্য মোট ৩২২ কোটি ৮৯ লাখ টাকা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিতরণ করা হয়েছে ২০৬ কোটি ৮ লাখ টাকা। এ পর্যন্ত সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে আহত ১ হাজার ৪৩২ জন, গুরুতর আহত ৬৮৪ জন এবং নিহত ৫ হাজার ৭৬১ জনের পরিবার রয়েছে।

আবেদন করবেন যেভাবে

সড়ক পরিবহন বিধিমালা-২০২২-এর ১৫০(১) উপবিধি অনুযায়ী, দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে নির্ধারিত ফর্ম-৩২ ব্যবহার করে আর্থিক সহায়তার আবেদন করা যায়। অর্থাৎ দুর্ঘটনার পর নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে।

কারা কত টাকা পাবেন

সড়ক পরিবহন বিধিমালা-২০২২-এর ১৪৯ বিধি অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহত হলে বা আঘাতপ্রাপ্ত হয়ে পরে মৃত্যুবরণ করলে তাঁর পরিবার এককালীন কমপক্ষে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে।

দুর্ঘটনায় কারও গুরুত্বপূর্ণ অঙ্গহানি হলে আর্থিক সহায়তার পরিমাণ কমপক্ষে ৩ লাখ টাকা। গুরুতর আহত হওয়ার পর চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলেও কমপক্ষে ৩ লাখ টাকা সহায়তার বিধান রয়েছে।

অন্যদিকে, কেউ গুরুতর আহত হলেও চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে তিনি কমপক্ষে ১ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও নিহত ব্যক্তির পরিবারের জন্য এই আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। তবে সহায়তা পেতে দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে নির্ধারিত ফর্ম-৩২ ব্যবহার করে আবেদন করা গুরুত্বপূর্ণ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, ঢাকাজুড়ে আতঙ্ক

0
পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক নাশকতার ঘটনা রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি...

ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের

0
সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে ভুটান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। পাকিস্তানের পর গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে...

ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষে ফিলিস্তিন, বাংলাদেশের অবস্থান কত?

0
বিশ্বের বিভিন্ন দেশের প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ফেসবুক ব্যবহারের হারে শীর্ষে রয়েছে ফিলিস্তিন। দেশটির প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৮৮ শতাংশ সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্যবহার করেন। অন্যদিকে, ৪২ শতাংশ...

দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, গাড়ি ভাঙচুর

0
কুমিল্লার দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার...

এক ছেলেকে কবর দিয়ে ফিরেই ছোট ছেলের লাইফ সাপোর্টের সামনে বাবা

0
দুই ছেলের অসুস্থতায় বিপর্যস্ত পরিবার, বড় ছেলের মৃত্যুতে শোকের মাতম; আইসিইউতে ছোট ভাই এক রাত আগেও বাবার সঙ্গে কথা হয়েছিল ১০ বছরের নুর মোহাম্মদ আরাফাতের।...