26.1 C
Dhaka
শনিবার, নভেম্বর ৭, ২০২৬

৮ নভেম্বরের সরকারি ছুটি নিয়ে যা জানা গেল

আগামীকাল রোববার (৮ নভেম্বর) সরকারি ছুটি থাকবে কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দিনটি সবার জন্য সাধারণ বা নির্বাহী আদেশের সরকারি ছুটি নয়। শ্রীশ্রী শ্যামাপূজা উপলক্ষে দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত রয়েছে।

ফলে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও আদালতের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। তবে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এদিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা আগামীকাল রোববার উদ্‌যাপিত হবে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ধর্মীয় আয়োজন করা হয়েছে।

রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন স্থানে পূজার আয়োজন রয়েছে।

অন্যদিকে, শ্যামাপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ধারিত হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী।

অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকলেও সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও আদালতের জন্য ৮ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়মিত কর্মদিবসের মতো চলবে।

মূলত শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি এবং পরদিন শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ৮ নভেম্বরও সবার জন্য সরকারি ছুটি থাকার গুঞ্জন ছড়িয়েছে। তবে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় ৮ নভেম্বরকে সাধারণ ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

কীভাবে মাঝ আকাশে জড়িয়ে গেল দুই স্কাইডাইভারের প্যারাস্যুট?

0
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুই স্কাইডাইভারের মৃত্যুর ঘটনায় সামনে এসেছে অবতরণের সময় মাঝ আকাশে সংঘর্ষের বিষয়টি। ভূমি থেকে মাত্র ৪৫ মিটার উচ্চতায় তাঁদের প্যারাস্যুট একে অপরের...

দিনাজপুর-ঢাকা রুটে নতুন রেলপথ নির্মাণ করছে সরকার

0
উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ সহজ ও দ্রুত করতে নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ৩১ হাজার ৫০০ কোটি টাকার রেল ও...

সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টি, ভিজতে পারে যেসব বিভাগ

0
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী সোমবার (৯ নভেম্বর) থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির...

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে সংঘর্ষে দুই স্কাইডাইভারের মৃত্যু

0
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্যারাস্যুট নিয়ে অবতরণের সময় মাঝ আকাশে সংঘর্ষে দুই স্কাইডাইভারের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) লেক এলসিনোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের...

ইয়েমেনে তিন মাসে ঘরছাড়া ৩ লাখ ১৩ হাজারের বেশি মানুষ

0
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে গত আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ৩ লাখ ১৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাঁদের মধ্যে ৪০ শতাংশেরও বেশি মানুষ দেশটির তায়েজ...