26.1 C
Dhaka
শনিবার, নভেম্বর ৭, ২০২৬

আল্লাহর দ্বীনের ভিত্তিতে সমাজে শান্তি ফেরানোর আহ্বান জামায়াত আমিরের

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ হতাশা, দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। সমাজের কোথাও শান্তি, সম্মান ও স্বস্তি নেই। আল্লাহর দ্বীনের ভিত্তিতেই মানুষের জীবনে এসব ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি। এ লক্ষ্য অর্জনে চিকিৎসকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে দৃঢ় শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর পূর্বাচলের সি শেল রিসোর্টে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ‘কিডস ফেস্টিভ্যাল ও ফ্যামিলি গেট টুগেদার সিজন ২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পরিবার ও সন্তানদের জন্য পর্যাপ্ত সময় রাখার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, এ ধরনের পারিবারিক আয়োজন পারস্পরিক সম্পর্ক ও সামাজিক সম্প্রীতি দৃঢ় করতে ভূমিকা রাখে। একই সঙ্গে চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে নৈতিকতার সীমারেখা মেনে চলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ইসলামিক চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামা।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম এবং জিএস এসএম ফরহাদ।

এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির সেক্রেটারি ডা. নুর উদ্দীন তালুকদার।

দিনব্যাপী এ আয়োজনে শিশুদের জন্য বিভিন্ন রাইড ও কিডস জোন, খেলাধুলা, পিঠা উৎসব, নাটিকা, সংগীত পরিবেশনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ন্যাশনাল ডক্টরস ফোরামের সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও অংশ নেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

শরিয়াহ আইন থাকলে জামায়াতের দুই নেতার ফাঁসি হতো: হারুনুর রশীদ

0
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ বলেছেন, দেশে শরিয়াহ আইন চালু থাকলে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নজরুল ইসলাম ও আমির...

আজান শুনে বক্তব্য থামালেন প্রধানমন্ত্রী, অপেক্ষা করলেন ৬ মিনিট

0
গ্রাম পুলিশ মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে পাশের মসজিদ থেকে জোহরের আজান শুনে কথা থামিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজানের প্রতি সম্মান জানিয়ে প্রায় ছয়...

নোয়াখালী রুটে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’, চালু হতে লাগবে আরও কত দিন?

0
নোয়াখালী অঞ্চলের রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রায় ৪০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর আওতায় লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত ৪৮ থেকে ৫০ কিলোমিটার...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান ঢাবি উপাচার্যের

0
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে বৈষম্যহীন, সমৃদ্ধ, প্রগতিশীল, গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে...

সংঘাতের পরিচিতি ছাড়িয়ে পর্যটকদের আকর্ষণ করছে মোগাদিশু

0
আত্মঘাতী বোমা হামলা, গৃহযুদ্ধ ও নিরাপত্তাহীনতার পরিচিতি পেছনে ফেলে সোমালিয়ার রাজধানী মোগাদিশুকে নতুনভাবে বিশ্বের সামনে তুলে ধরতে কাজ করছেন স্থানীয় তরুণী সুদি। ভারত মহাসাগরের...