26.5 C
Dhaka
রবিবার, নভেম্বর ৮, ২০২৬

রাষ্ট্রদ্রোহে জড়িতদের তালিকা হচ্ছে, কেউ ছাড় পাবেন না: মন্ত্রী

রাষ্ট্রদ্রোহে জড়িত ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে এবং অপরাধে জড়িত কেউ ছাড় পাবেন না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেছেন, ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্রের কাছে মাথানত করা হবে না। জনগণের বাংলাদেশে জনগণকে সঙ্গে নিয়েই ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনগুলো এ সভার আয়োজন করে।

বিরোধী দলের ভূমিকা নিয়ে মন্ত্রী বলেন, বিরোধী দলকে সরকারের কাজে সহযোগিতা করা উচিত। অযথা বিরোধিতা, লংমার্চ ও বিক্ষোভের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত না করার আহ্বান জানান তিনি। তাঁর দাবি, এ ধরনের কর্মকাণ্ডে ফ্যাসিবাদী শক্তি উসকানি পেতে পারে।

বিরোধী দল গঠনমূলক ভূমিকা পালন করলে ভবিষ্যতেও জনগণের সমর্থন পাওয়ার সুযোগ থাকবে বলে মন্তব্য করেন আহমেদ আযম খান। তিনি বলেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। নির্বাচনে রাতে ভোট দেওয়া কিংবা জাল ভোটের সুযোগ থাকবে না। বিরোধী দল গঠনমূলক ভূমিকা না রাখলে আগামী নির্বাচনে তাদের আসন আরও কমে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শ্রমিক আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী অভিযোগ করেন, শ্রমিক আন্দোলনের আড়ালে পলাতক ফ্যাসিবাদী দলের লোকজন শ্রমিকের বেশ ধরে ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে তৈরি পোশাকশিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, বর্তমান সরকার জনগণের ভোটে ক্ষমতায় এসেছে এবং কোনো ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ অতীতে ষড়যন্ত্রকারীদের প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতেও করবে। দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল, সহসভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, ঢাকাজুড়ে আতঙ্ক

0
পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক নাশকতার ঘটনা রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি...

ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের

0
সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে ভুটান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। পাকিস্তানের পর গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে...

ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষে ফিলিস্তিন, বাংলাদেশের অবস্থান কত?

0
বিশ্বের বিভিন্ন দেশের প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ফেসবুক ব্যবহারের হারে শীর্ষে রয়েছে ফিলিস্তিন। দেশটির প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৮৮ শতাংশ সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্যবহার করেন। অন্যদিকে, ৪২ শতাংশ...

দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, গাড়ি ভাঙচুর

0
কুমিল্লার দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার...

এক ছেলেকে কবর দিয়ে ফিরেই ছোট ছেলের লাইফ সাপোর্টের সামনে বাবা

0
দুই ছেলের অসুস্থতায় বিপর্যস্ত পরিবার, বড় ছেলের মৃত্যুতে শোকের মাতম; আইসিইউতে ছোট ভাই এক রাত আগেও বাবার সঙ্গে কথা হয়েছিল ১০ বছরের নুর মোহাম্মদ আরাফাতের।...