27 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল রাত ৮টায়: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় অনুষ্ঠিত হবে। আজ বুধবার (৭ আগস্ট) বিকেলে সেনা সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা হয়েছে। ড. ইউনূস আগামীকাল দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি, আগামীকাল (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, যারা এখনও অরাজকতা করছে, তাদের আইন অনুযায়ী বিচার হবে। এছাড়া, তিন-চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

জেনারেল ওয়াকার বলেন, অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে। গুজব সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা আনতে পারে। এমন গুজবে কান না দিতে আমি জনগণকে অনুরোধ করব। বিশেষায়িত জোনগুলোকে বিশেষ নিরাপত্তা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, পুলিশের সংস্কারে কাজ চলছে। একজন পুলিশপ্রধান নিয়োগ দেয়া হয়েছে। আমি নিশ্চিত, পুলিশের মনোবল আবার ফিরবে। এছাড়া, সশস্ত্র বাহিনী জনগণের সঙ্গে আছে এবং থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...