29.4 C
Dhaka
শনিবার, নভেম্বর ৭, ২০২৬

অস্ট্রিয়া-ইতালির গুরুত্বপূর্ণ টানেল প্রকল্পে সাইবার হামলা

ইউরোপের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প অস্ট্রিয়া ও ইতালিকে সংযুক্তকারী ব্রেনার বেস টানেল সাইবার হামলার শিকার হয়েছে। এ হামলার পেছনে রুশভাষী হ্যাকার গোষ্ঠী ‘এভারেস্ট’ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। হামলায় প্রকল্পের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের অনলাইনে সংযুক্ত কিছু তথ্যভান্ডারে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (৬ নভেম্বর) অস্ট্রিয়ার সংবাদমাধ্যম তিরোলার তাগেসৎসাইটুংকে হামলার বিষয়টি নিশ্চিত করেছে টানেল প্রকল্পের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বিবিটি এসই।

প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের মাঝামাঝি সময়ে হ্যাকাররা প্রতিষ্ঠানটির অনলাইনে সংযুক্ত কয়েকটি তথ্যভান্ডারে প্রবেশ করে। পরে চুরি করা কিছু তথ্য ডার্ক ওয়েবেও প্রকাশ করা হয়।

মার্কিন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিরোফক্সের বিশ্লেষণ অনুযায়ী, সন্দেহভাজন ‘এভারেস্ট’ একটি আন্তর্জাতিক সাইবার চাঁদাবাজ চক্র। বিভিন্ন প্রতিষ্ঠানের সংবেদনশীল তথ্য চুরি করে সেগুলো প্রকাশের হুমকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে গোষ্ঠীটি।

বিবিটি এসই জানিয়েছে, সাইবার হামলা শনাক্ত হওয়ার পরপরই প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আক্রান্ত তথ্যভান্ডারগুলো বিচ্ছিন্ন করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনার বিস্তারিত অনুসন্ধানে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরাও কাজ করছেন।

তবে হ্যাকারদের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়েছে কি না কিংবা তাদের কোনো অর্থ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি।

কোম্পানিটির দাবি, হামলার কারণে এখন পর্যন্ত টানেলের নির্মাণকাজ বা পরিচালনাসংক্রান্ত কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। তবে কী পরিমাণ তথ্য চুরি হয়েছে এবং হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: আনাদোলু,

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

৪০ দিনে হাতে কোরআন লিখে প্রধানমন্ত্রীকে উপহার দিল ৯ বছরের অরিনা

0
মাত্র ৯ বছর বয়সে টানা ৪০ দিনের প্রচেষ্টায় পবিত্র কোরআন শরিফের সম্পূর্ণ ৩০ পারা নিজের হাতে লিখে আলোচনায় এসেছিল খুলনার শিশু শিক্ষার্থী অরিনা সাফা...

ইরানে দখলদার শক্তি হতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত দিলেন ট্রাম্প

0
ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার শক্তি’ হিসেবে আবির্ভূত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে...

পুতিনের কাছে এস-৪০০ চেয়ে গোপন চিঠি পাঠালেন মোজতবা খামেনি

0
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলা মোকাবিলায় রাশিয়ার অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের চেষ্টা করছে ইরান। এ লক্ষ্যে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি...

যুদ্ধের শঙ্কায় ১২ দেশের সঙ্গে জরুরি কূটনৈতিক যোগাযোগ ইরানের

0
মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করেছে ইরান। গত ৪৮ ঘণ্টায় ১২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে টেলিফোনে...

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে নেওয়ার’ দাবি বিজেপি নেতার

0
বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ভারতের ‘পুনরুদ্ধার’ করা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য নিশিকান্ত দুবে।...