27 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

আগে দরকার রাষ্ট্র কাঠামোর সংস্কার: শপথ শেষে নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম

রাষ্ট্রকাঠামো সংস্কারের ওপর অধিক গুরুত্ব দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৮ আগস্ট) বঙ্গভবনে শপথবাক্য পাঠ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৪ জন উপদেষ্টা আজ বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁদের শপথ পড়ান।

আরও তিনজন উপদেষ্টা ঢাকায় উপস্থিত না থাকায় শপথ নিতে পারেননি।

শপথ শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান একটি লক্ষ্য মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা। দীর্ঘদিন ধরে মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। তবে এর আগে দরকার রাষ্ট্র কাঠামোর সংস্কার।

নাহিদ ইসলাম কোটা আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা মোর্চা—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

শপথ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিপিবি নেতা মোজাহিদুল ইসলাম সেলিম, বঙ্গবীর কাদের সিদ্দিকী ছিলেন। তবে আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি। দেখা যায়নি আওয়ামীপন্থী পেশাজীবী কোনো নেতাকে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...