30 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

‘আমরা জনবিচ্ছিন্ন হয়ে গেছি, জনগণের কাছে যেতে চাই’

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, আমরা প্রশাসন জনবিচ্ছিন্ন হয়ে গেছি, জনগণের কাছে পৌঁছাতে চাই। আমরা আমাদের জনসম্পৃক্ততা বাড়াতে চাই। এর মাধ্যমে আমরা সুনামগঞ্জবাসীর যে আশা-আকাঙ্ক্ষা আছে প্রশাসনের মাধ্যমে তা যেন বাস্তবায়ন হয় সে লক্ষ্যে কাজ করতে চাই।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় গণমাধ্যমকর্মীরা জেলার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

জেলা প্রশাসক বলেন, আগামী ১৫ দিনের মধ্যে কি কি কাজ করলে পরে জনসম্পৃক্ততা, জনবান্ধব এবং জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হয় সেই বিষয়ে পরিকল্পনা প্রণয়নের জন্য কাজ করব। এই পরিকল্পনা দিলে আমি আবার আপনাদের নিয়ে পরিকল্পনা করব ও এই বিষয় বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা চাইব। আমার সব কর্মকর্তা কর্মচারী সেসব পরিকল্পনা বাস্তবায়নে জন্য কাজ করবে। প্রশাসন প্রতি দুই মাস অন্তর অন্তর এই পরিকল্পনা বাস্তবায়নে এবং আপনারা যে বিষয়গুলা নিয়ে কথা বললেন তা নিয়ে উন্নয়ন সমন্বয় সভাসহ বিভিন্ন সভায় কথা বলব। সাংবাদিকদের সব অগ্রগতির তথ্য দেব। এই জেলার জনগণের কাছে আমাদের (প্রশাসনের) দায়বদ্ধতা নিশ্চিত করতে চাই।

‘আপনাদের কাছ থেকে এসেছে, শহরে যানজট কমাতে বাস স্টেশন স্থানান্তর, বালু মহাল অবৈধ দখল, চোরাচালান, মাদক, সীমান্ত রক্ষা, টাঙ্গুয়ার হাওর রক্ষাসহ সব সমস্যা সমাধানে গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি।’

ইলিয়াস মিয়া বলেন, গণমাধ্যমকর্মীরা যদি আমাদের (প্রশাসন) সহযোগিতা করেন, সরকারকে সহযোগিতা করেন আমরা আশা করি সুনামগঞ্জবাসীর পক্ষে আপনারা যে রাজনৈতিক আকাঙ্ক্ষার কথা বলছেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলছেন সেটা বাংলাদেশে চিরস্থায়ী হবে।

এ সময় উপস্থিত ছিলেন— সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি পংকজ কান্তি দে, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান, এনটিভির স্টাফ রিপোর্টার দেওয়ান গিয়াস চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি জাকির হোসেন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...