27 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

আসন্ন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন সৌদি মডেল রুমি ।

নিজস্ব প্রতিনিধি :গত মাসের শেষের দিকে তিনি দাবি করেন আসন্ন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। ইনস্টাগ্রামের সৌজন্যে

চলতি বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসরে প্রথমবারের মতো সৌদি আরবের কোনো প্রতিনিধি অংশ নিতে পারেন। চলতি সপ্তাহে মিস ইউনিভার্সের আয়োজক কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। সৌদি আরবের এক মডেল গত মাসের শেষের দিকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে নির্বাচিত হয়েছেন বলে দাবি করার পর এমন কথা বলেছে আয়োজক সংস্থা। যদিও ওই মডেলের দাবিকে ভুয়া বলে উল্লেখ করেছে তারা।

গত মার্চের শেষের দিকে সৌদি মডেল রুমি আল কাহতানি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে দাবি করেন, তিনি আসন্ন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন এবং এতে তিনি সম্মানিত বোধ করছেন।

রিয়াদের বাসিন্দা ২৭ বছর বয়সী কাহতানি ওই ইনস্টাগ্রাম পোস্টের সঙ্গে নিজের কিছু ছবিও প্রকাশ করেছিলেন। সেখানে দেখা গেছে, সবুজ রঙের পোশাক পরা কাহতানি সৌদি আরবের পতাকা ধরে রেখেছেন।

এর এক সপ্তাহ পর মিস ইউনিভার্স কর্তৃপক্ষ একটি বিবৃতি দেয়। তারা দাবি করে, কাহতানির পোস্টটি ভুয়া ও বিভ্রান্তিকর। তাদের দাবি, সৌদি আরবে মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্য কোনো বাছাইপ্রক্রিয়া চালানো হয়নি।

সম্প্রতি মিস ইউনিভার্স অর্গানাইজেশনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সমন্বয়ক মারিয়া হোসে উন্ডা বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে বলেন-সৌদি আরব থেকে সম্ভাব্য প্রার্থীকে বেছে নিতে এখন কঠোর যাচাই-বাছাইপ্রক্রিয়া চালাচ্ছে সংস্থাটি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...