33 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ইউরোপার ভূগর্ভস্থ সমুদ্রের সন্ধানে নাসার মহাকাশযান

বৃহস্পতি গ্রহে মোট ৯৫টি চাঁদ রয়েছে। তবে ইউরোপা নামক চাঁদটি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। এই চাঁদের ভূগর্ভে সমুদ্র থাকার সম্ভাবনা নিয়ে নাসা অক্টোবর মাসে একটি বিশেষ মহাকাশযান পাঠাতে যাচ্ছে, যার নাম ‘ইউরোপা ক্লিপার’।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ইউরোপা ক্লিপার তীব্র বিকিরণ সহ্য করতে সক্ষম এবং এটিকে তাদের নির্মিত সবচেয়ে বড় মহাকাশযান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নাসার মতে, ইউরোপা ক্লিপারের সৌর প্যানেলের আকার লম্বায় প্রায় ৩০ মিটার। চলতি বছরের মার্চ মাসে এর কার্যকারিতা সফলভাবে পরীক্ষা করা হয়েছে। ৫০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই মহাকাশযানটির উদ্দেশ্য ইউরোপার বরফের ভূত্বকের নিচে থাকা সম্ভাব্য মহাসাগরে জীবনের অনুসন্ধান করা।

এ মহাকাশযানটি ১০ অক্টোবর স্পেসএক্সের ফ্যালকন হেভি রকেটে করে উৎক্ষেপণ করা হবে। নাসার বিজ্ঞানী জর্ডান ইভান্স বলেন, মহাকাশযানটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, এর ট্রানজিস্টর তীব্র বিকিরণের মধ্যে কার্যকর থাকবে। আমরা পরিকল্পনা অনুযায়ী ইউরোপা চাঁদ অন্বেষণ করছি।

ইউরোপা ক্লিপারের বৃহস্পতির সীমানায় পৌঁছাতে ছয় বছর সময় লাগবে। যানটি ইউরোপা চাঁদের বরফ ও সমুদ্রের বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। মহাকাশের ক্ষতিকর বিকিরণ থেকে সুরক্ষার জন্য এতে প্রায় ১৫০ কেজি টাইটানিয়াম ও অ্যালুমিনিয়ামের শিল্ড ব্যবহার করা হয়েছে।

নাসার এই মিশন চাঁদের বরফের নিচে লুকানো সম্ভাব্য সমুদ্র এবং সেখানে কোনো ধরনের জীবনের অস্তিত্বের সন্ধান করবে। ইউরোপা চাঁদে প্রাণের সন্ধান সম্ভব হলে, এটি মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...