26 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল ডিবেটিং সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আল ফিকহ এন্ড ল' বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী মিশুক শাহরিয়ার ও সাধারণ সম্পাদক হিসেবে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) লালন শাহ হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক ও হল ডিবেটিং সোসাইটির মডারেটর হুসাইন আহমেদ লিটন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আহমাদ আব্দুল্লাহ, ইব্রাহিম খলিল, শরিফুল ইসলাম মজুমদার ও মো. সবুজ। যুগ্ম সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন সাইফুদ্দিন সিদ্দিক, হাসেম আলী, মো. মিজানুর রহমান। সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও সবুজ জোয়ার্দার, দপ্তর সম্পাদক রমযান আলী, উপ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, বিতর্ক বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান, সহকারী বিতর্ক বিষয়ক সম্পাদক অপু মিয়া, কোষাধ্যক্ষ রাশেদ ইসলাম, সহকারী কোষাধ্যক্ষ গোলাম রব্বানী, তথ্য ও প্রচার সম্পাদক মিসনু আল আসানাওয়ি, সহ-তথ্য ও প্রচার সম্পাদক আহফিন হাসান ও আজিজুল হাকিম, সাহিত্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, আইন বিষয়ক সম্পাদক মানিক মিয়া, কার্যনির্বাহী সদস্য রানা শেখ, জিহাদ ও মোস্তাফিজুর রহমান মনোনীত হয়েছেন।

এর আগে বিকেল ৩টায় লালন শাহ হলের টিভি রুমে ডিবেটিং সোসাইটির আন্ত:ব্লক প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লালন শাহ হল ডিবেটিং সোসাইটির সভাপতি মিশুক শাহরিয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সংগঠনটির মডারেটর হুসাইন আহমেদ লিটন। এসময় বিভিন্ন হল ডিবেটিং সোসাইটির বিতার্কিকবৃন্দ ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিতর্কে ‘রাজনীতি থেকে দূরে থাকা সংস্কৃতি, গণতান্ত্রিক সংকটকে দীর্ঘায়িত করছে’ বিষয়ক প্রস্তাবনায় সরকারি দলে মুশফিকুর রহমান, গোলাম রব্বানী, জাহিদ হাসান ও আব্দুল্লাহ নোমান ও বিরোধী দলে ইবরাহীম খলিল, মানিক মিয়া ও রমজান আলী অংশ নেয়।

স্পিকারের দায়িত্বে ছিলেন সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি শান্ত শিশির। বিচারক হিসেবে ছিলেন অন্যান্য হলের ডিবেটিং সোসাইটির সভাপতিবৃন্দ। বিতর্ক শেষে উভয় প্রতিযোগীদের ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে লালন শাহ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, অনাকাঙ্ক্ষিত কারণে বেশ কিছুদিন থেকে এ হলের ডিবেটিং সোসাইটির কার্যক্রম বন্ধ ছিল তবে আমি দায়িত্ব পাওয়ার পর নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি দায়িত্ব হাতে নেওয়ার পর এই সুন্দর একটি বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে কার্যক্রম পুনরায় নতুন করে শুরু হলো এ ধারা অব্যাহত থাকবে।

সংগঠনটির সভাপতি মিশুক শাহরিয়ার বলেন, গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে আমি সভাপতি নির্বাচিত হয়েছি,সকলে আমার উপর আস্থা রেখেছে,সকলে যে প্রত্যাশা নিয়ে আমাকে সভাপতি নির্বাচিত করেছে সেই প্রত্যাশা পুরোনে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। অন্যান্য হল ডিবেটিং সোসাইটির সাথে সমন্বয় করে কাজ করতে চাই,বিতর্ক অঙ্গনে ইসলামী বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধিত্ব করতে আমরা সমন্বয় করে কাজ করে যাবো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

শিক্ষক নিয়োগের দাবিতে সাত দিনের আলটিমেটাম, পঞ্চাশোর্ধ্বদের হুঁশিয়ারি

0
সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়কে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনের প্রাক্‌-যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের একাংশ। নির্ধারিত সময়ের মধ্যে...

ফোন বিক্রির আগে Factory Reset করলেই কি সব তথ্য মুছে যায়?

0
পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে বেশিরভাগ মানুষই প্রথমে ফ্যাক্টরি রিসেট করেন। অনেকের ধারণা, ফোন রিসেট করলেই ছবি, ভিডিও, ব্যক্তিগত বার্তা, ব্যাংকিং তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের...

দেশে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন

0
দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও স্থানীয় পর্যায়ে সেবা কার্যক্রম সহজ করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে...

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

0
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তায় আরও ৮০ লাখ ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং...

বাংলাদেশি শিক্ষার্থীদের জার্মানির ভিসা আবেদন সহজ হচ্ছে, চালু হচ্ছে নতুন পোর্টাল

0
জার্মানিতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে দেশটির দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে...