27 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

ইরানের পেট্রোপণ্য রপ্তানি বেড়েছে ১৩ শতাংশ

ইরানের পেট্রোকেমিক্যাল পণ্যের রপ্তানি চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম পাঁচ মাসে (মার্চ ২০ থেকে আগস্ট ২১) ১২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে বলে জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রধান মোহাম্মদ রেজভানিফার।

তিনি বলেন, তার দেশ উল্লিখিত পাঁচ মাসে ৯ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ২৪ দশমিক ৫ মিলিয়ন টন পেট্রোকেমিক্যাল রপ্তানি করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় ওজনের দিক থেকে যা ১২ দশমিক ৫ শতাংশ বেশি।

ইরানের ন্যাশনাল পেট্রোকেমিক্যাল কোম্পানির (এনপিসি) প্রধান বলেছেন, দেশটির পেট্রোকেমিক্যাল আউটপুট বর্তমান ইরানি ক্যালেন্ডার বছরে ৮০ মিলিয়ন টনে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে।

গত মে মাসে, অ্যাসোসিয়েশন অব পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের (এপিআইসি) মহাপরিচালক আহমেদ মাহদাভি অভিরি বলেন, ইরানের পেট্রোকেমিক্যাল আউটপুট গত দুই বছরে ১৫ মিলিয়ন টন বেড়েছে। দেশটির বর্তমান পেট্রোকেমিক্যাল আউটপুট ৮২ মিলিয়ন টন ছাড়াবে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...